ঢাকা ০১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রুহুল কবির রিজভী জুলাই জাদুঘরের নথি চব্বিশের সংঘাতময় ঘটনাগুলোর সাক্ষ্য বহন করে : সুসান ভাইজ আশুগঞ্জ ৪০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সংশোধিত ট্যারিফ অনুমোদন আইনি বিপাকে হানি সিং তরুণরাই বাংলাদেশে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার মূল শক্তি : ববি হাজ্জাজ হানিফসহ ৪ আ.লীগ নেতার রায় যেকোনো দিন বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিলের সীমা ও মেয়াদ বাড়ানোর দাবি ডিবিএর আসন্ন দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দেশকে অস্থির করতে নানাভাবে কাজ করছে পতিত দোসররা : রিজভী

বাংলাদেশের কাছে হারের পর এবার বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া!

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশের কাছে ডারউইন টেস্টে ৯ উইকেটের শোচনীয় পরাজয়ের পর এবার মাঠের বাইরেও শাস্তির মুখে পড়ার আশঙ্কায় রয়েছে অস্ট্রেলিয়া। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংখ্যক ওভার শেষ করতে না পারায় অস্ট্রেলিয়া দলের খেলোয়াড়দের জরিমানা হতে পারে।

একই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট কাটার আশঙ্কাও রয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার তৃতীয় দিনের খেলায় অস্ট্রেলিয়ানরা ৮৬ ওভার বল করেছিল, ন্যূনতম ৯০ ওভারের চেয়ে চারটি কম। আইসিসির নিয়ম অনুযায়ী, টেস্টে প্রত্যেক দলকে ঘণ্টায় অন্তত ১৫ ওভার বল করতে হবে, ছয় ঘণ্টায় হবে ৯০ ওভার। কিন্তু অজিরা শনিবার চারটি ওভার বল কম করেছে। তাতে আইসিসির কাছ থেকে শাস্তি পেতে পারে অজিরা।

বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা এই নিয়ম লংঘনের জন্য ম্যাচ প্রতি দলগুলোর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট কেটে নিতে পারে। এছাড়া খেলোয়াড়দের জরিমানার শাস্তিও দেওয়া হতে পারে। প্রত্যেক ওভারের জন্য ম্যাচ ফির পাঁচ শতাংশ করে জরিমানা করতে পারে আইসিসি।

অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা প্রত্যেক টেস্ট ম্যাচের জন্য ২০ হাজার অস্ট্রেলিয়ান ডলার পারিশ্রমিক পান। ২০ হাজারের পাঁচ শতাংশ মানে ১ হাজার ডলার। যেহেতু অস্ট্রেলিয়া চার ওভার কম বল করেছে, জরিমানা পরিমাণ দাঁড়াবে ৪ হাজার ডলার। মানে ১১ খেলোয়াড় মিলে ৪৪ হাজার ডলার জরিমানা গুনতে হবে। বাংলাদেশি মুদ্রায় যা ৩৮ লাখ ৩৮ হাজার টাকা। একই সঙ্গে তাদের চারটি পয়েন্টও কেটে নেওয়া হতে পারে।

বর্তমানে ৮৪ পয়েন্ট ও ৭৭.৭৮ শতাংশ পয়েন্ট হার নিয়ে টেবিলের শীর্ষে আছে অস্ট্রেলিয়া। পয়েন্ট কাটলে তা কমে হবে ৮০, যদিও শতাংশ পয়েন্ট হারের ওপর প্রভাব পড়বে না।

আইসিসির নিয়ম বলছে, যদি কোনো দল অন্তত ৮০ ওভার ব্যাট করতে না পারে কিংবা দুই ইনিংস মিলে ১৬০ ওভারের কমে দুইবার অলআউট হয় তাহলে এই শাস্তি প্রয়োগ করা হবে না। এই নিয়মের কারণে শেষ অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়া বহুবার বেঁচে গেছে। কিন্তু এবার পার পাচ্ছে না।

প্রথম ইনিংসে বাংলাদেশ ১৩৮ ওভার ব্যাট করেছিল। মানে অস্ট্রেলিয়া শাস্তি পাওয়ার ঝুঁকিতে। তবে গরম আবহাওয়া ও উইকেটের পতনের মতো বিষয়গুলো খতিয়ে দেখে তারপর ম্যাচ রেফারি সিদ্ধান্ত নেবেন অস্ট্রেলিয়াকে শাস্তি দেওয়া হবে কি না।

২০২০ সালে বক্সিং ডে টেস্টে স্লো ওভার রেটের কারণে চার পয়েন্ট হারায় অস্ট্রেলিয়া। এই কারণে ২০২১ সালের চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছিল তারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন

বাংলাদেশের কাছে হারের পর এবার বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া!

আপডেট টাইম : ০৩:৩৭:৩০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬