ঢাকা ১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রুহুল কবির রিজভী জুলাই জাদুঘরের নথি চব্বিশের সংঘাতময় ঘটনাগুলোর সাক্ষ্য বহন করে : সুসান ভাইজ আশুগঞ্জ ৪০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সংশোধিত ট্যারিফ অনুমোদন আইনি বিপাকে হানি সিং তরুণরাই বাংলাদেশে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার মূল শক্তি : ববি হাজ্জাজ হানিফসহ ৪ আ.লীগ নেতার রায় যেকোনো দিন বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিলের সীমা ও মেয়াদ বাড়ানোর দাবি ডিবিএর আসন্ন দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দেশকে অস্থির করতে নানাভাবে কাজ করছে পতিত দোসররা : রিজভী

আইনি বিপাকে হানি সিং

বিনোদন ডেস্ক : বিতর্ক যেন পিছু ছাড়ছে না জনপ্রিয় র‍্যাপার হানি সিংয়ের। এবার গাড়িতে শারীরিক সম্পর্ক নিয়ে করা মন্তব্যের জেরে আইনি জটিলতায় পড়েছেন এই গায়ক।

এ ঘটনায় মহারাষ্ট্র সাইবার সেলে অভিযোগ দায়ের হয়েছে তার বিরুদ্ধে। জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও নির্ধারিত দিনে হাজির হননি হানি সিং। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। ঘটনার সূত্রপাত গত জানুয়ারিতে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, কনসার্টে বিতর্কিত মন্তব্যের পর আইনি জটিলতায় পড়া হানি সিংকে গত ৫ অক্টোবর মহারাষ্ট্র সাইবার সেলে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তিনি পুলিশি জেরা এড়াতে প্রতিনিধি মারফত বাড়তি সময় চেয়ে আবেদন করেছেন।

ঘটনার সূত্রপাত চলতি বছরের জানুয়ারি মাসে। দিল্লির একটি কনসার্টে পারফর্ম করতে গিয়ে তীব্র শীতের মধ্যে গাড়িতে সঙ্গম করার পরামর্শ দেন হানি সিং। সেই সাথে অসংযত ভাষায় কনডম ব্যবহারের উপদেশ দেন শ্রোতা-দর্শকদের। মুহূর্তেই তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। চরম কটাক্ষের মুখে পড়ে ড্যামেজ কন্ট্রোল করতে ক্ষমা চান হানি।

ক্ষমা চাইতে গিয়ে তিনি জানান, অনিরাপদ যৌনতার কারণে তরুণ প্রজন্ম যে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে, সে সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতেই তিনি এমন ভাষা ব্যবহার করেছিলেন। চিকিৎসকদের পরামর্শের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জেন-জি বা বর্তমান প্রজন্মের কাছে কথাটি সহজ ও বোধগম্য উপায়ে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এমন রূপক ও অনানুষ্ঠানিক ভাষা বেছে নিয়েছিলাম।’

তবে চিকিৎসকদের দোহাই দিয়ে এমন মন্তব্য করায় বিতর্ক না কমে আরও দ্বিগুণ বৃদ্ধি পায়। ভাষার শালীনতা বজায় না রাখা ও অশালীন মন্তব্য ছড়ানোর দায়ে শেষ পর্যন্ত বিষয়টি আইনি প্রক্রিয়ায় গড়ায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন

আইনি বিপাকে হানি সিং

আপডেট টাইম : ০৮:০৭:০০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬