ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইনি বিপাকে হানি সিং তরুণরাই বাংলাদেশে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার মূল শক্তি : ববি হাজ্জাজ হানিফসহ ৪ আ.লীগ নেতার রায় যেকোনো দিন বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিলের সীমা ও মেয়াদ বাড়ানোর দাবি ডিবিএর আসন্ন দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দেশকে অস্থির করতে নানাভাবে কাজ করছে পতিত দোসররা : রিজভী শিশুদের সুরক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান এনইউ উপাচার্যের ডিএনডি এলাকার জলাবদ্ধতা ও পয়ঃনিষ্কাশন সমস্যা সমাধানে মাস্টারপ্ল্যান গ্রহণের তাগিদ শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে মাভাবিপ্রবিতে প্রশিক্ষণ মিয়ানমারের নেতা মিন অং হ্লাইং দুই দিনের সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন

শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে মাভাবিপ্রবিতে প্রশিক্ষণ

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের প্রয়োজন নিরূপণে তথ্য সংগ্রহ কৌশলবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের আয়োজনে এবং এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।

এ সময় উপাচার্য বলেন, বিশ্বের পরিবর্তিত শ্রমবাজার ও প্রযুক্তিনির্ভর চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে। এ লক্ষ্যে আগামী এক বছরের মধ্যে মাভাবিপ্রবি’র শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্টে বিশেষ গুরুত্ব দিয়ে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের উপযোগী করে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ে এআই সেন্টার, ভাষা ইনস্টিটিউটসহ বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি একাডেমিক শিক্ষার বাইরে প্রয়োজনীয় কারিগরি, ভাষাগত ও অন্যান্য ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করা হবে।

এ বিষয়ে দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর এবং দেশের বাইরের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে প্রয়োজনীয় সমঝোতা স্মারক ও চুক্তি সম্পাদনের লক্ষ্যে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। তিনি এসব উদ্যোগের অগ্রগতির কথাও তুলে ধরেন।

উপাচার্য আরও বলেন, আগামী এক বছরের মধ্যে মাভাবিপ্রবি’কে শিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে আরও উচ্চতর অবস্থানে নিয়ে যেতে কাজ করা হচ্ছে। এ লক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তিনি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও উচ্চতায় নিয়ে যেতে সকলের সহযোগিতা কামনা করেন।

প্রশিক্ষণে মূল বিষয়ে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন ‘ডিপিডিএস’-এর ব্যবস্থাপনা পরিচালক তারিকুল কবির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষার্থী কল্যাণ ও কাউন্সেলিং সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম।

প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আইনি বিপাকে হানি সিং

শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে মাভাবিপ্রবিতে প্রশিক্ষণ

আপডেট টাইম : ০৭:২৯:৫১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬