সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১৪ নম্বর কয়ড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কয়ড়া খামারপাড়া এলাকায় রেজাউলের দোকানের সামনে থেকে কয়ড়া বাজার কোলঘাট স্টিল ব্রিজ পর্যন্ত প্রায় আধা কিলোমিটার রাস্তা অস্থায়ীভাবে সংস্কার করে দিয়েছেন ১৪ নম্বর কয়ড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সন্তোষ সরকার।
দীর্ঘদিন ধরে রাস্তাটির বিভিন্ন স্থানে খানাখন্দ ও চলাচলের অনুপযোগী অবস্থার কারণে স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল। রাস্তাটি অস্থায়ীভাবে সংস্কার করে দেওয়ায় এখন স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মধ্যে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তাটি সংস্কার হওয়ায় পথচারীসহ বিভিন্ন যানবাহন চলাচলে সুবিধা হয়েছে। বিশেষ করে অটোভ্যান, ইজিবাইক, মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের চালকরাও এতে সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, সন্তোষ কুমার আগামীতে চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে আরও ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা তাদের।
এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সন্তোষ সরকার বলেন, “এলাকার মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করেই আমি ব্যক্তিগত উদ্যোগে রাস্তাটি অস্থায়ীভাবে সংস্কারের ব্যবস্থা করেছি। মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। ভবিষ্যতেও এলাকার মানুষের পাশে থেকে রাস্তাঘাটসহ প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করব। জনগণ আমাকে সুযোগ দিলে কয়ড়া ইউনিয়নের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে চাই।”
রাস্তাটি সংস্কার করে দেওয়ায় স্থানীয়রা সন্তোষ কুমারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে এলাকার যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়ন কামনা করেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 




















