ঢাকা ০২:৫২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সত্য প্রকাশে আপসহীন সাংবাদিক হাফিজুর রহমান, ৩০ বছরে পদার্পণে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত   ধামইরহাটে নজরুল বর্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আনোয়ার হোসেন জাহিদ’র সমর্থনে গনসংযোগ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নাভি পিল্লাইকে অধ্যাপক ইউনূসের অভিনন্দন ইইউর দীর্ঘমেয়াদি বাজেট নিয়ে ফ্রান্স-জার্মানির বিরোধ যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাজারে তেল সরবরাহের কথা ট্রাম্পকে জানিয়েছেন পুতিন: ক্রেমলিন মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী আইসিইয়ের গুলিতে ডোমিনিকান নাগরিক আহত, নিউইয়র্কে বিক্ষোভ মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির

দিনাজপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ফুলবাড়ী উপজেলার বটতলী নামক স্থানে বাসের চাকায় পিষ্ট হয়ে আজ এক স্কুলগামী শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর ফুলবাড়ী থানার ওসি পরিদর্শক মো. শহিদুল ইসলাম এই তথ্য বাসস’কে নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ সকাল সাড়ে ৮টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকায় তৃতীয় শ্রেণির শিশু শিক্ষার্থী শিফাত রায়হান (১০) তার মা রিক্তা বেগমের সাথে স্কুলে যাচ্ছিল। স্কুলে যাওয়ার পথে ফুলবাড়ী পৌরসভা এলাকার বটতলী নামক স্থানে দিনাজপুর থেকে বগুড়া গ্রামী শাহী পরিবহন মেইল বাস ওই শিশু শিক্ষার্থী ও তার মাকে ধাক্কা দিলে শিশুটি বাসের নীচে পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে ওই শিশু ও তার মা রিক্তা বেগমকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে পরীক্ষা করে শিশু সিফাত রায়হানকে মৃত্যু ঘোষণা করেন।

নিহত শিশুর মা রিক্তা বেগম এবং তার সাথে থাকা অপর একজন দু’বছর বয়সী শিশু সিজানকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ সূত্র জানায়, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে পুলিশের সহায়তায় ঘাতক বাস শাহী পরিবহনকে আটক করেন। দুর্ঘটনার পর বাসের চালক ও স্টাফরা পালিয়ে গেছে। দুর্ঘটনার পর ওই রাস্তায় ঘন্টা ব্যাপী বাস চলাচল বন্ধ ছিল। পরে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহম্মেদ হাসান উত্তেজিত জনতাকে শান্ত করলে রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ জানায়, সড়ক দুর্ঘটনায় নিহত শিশু সিফাতের লাশ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হলে পরিবারের আপত্তি না থাকায় উদ্ধতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিহত শিশু সিফাত ফুলবাড়ী পৌর এলাকার নর্থপয়েন্ট কিন্ডার গার্ডেন স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করত।শিশু  সিফাত ফুলবাড়ী পৌরসভা এলাকার উত্তর সুজাপুর গ্রামের মাহমুদ হোসেনের পুত্র। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ওই শিশুর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দিনাজপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট টাইম : ১২:৪৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬