ঢাকা ০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই -এটিএম কামরুল ইসলাম মোঃ মুক্তাদির হোসেন মধ্যনগর ইউনিয়ন ভূমি কার্যালয় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ৫০ হাজার টাকা ঘুষ না দেওয়ায় নামজারি বাতিল মহাসড়কের পাশে অবৈধ ফুটপাত ও স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তরা বিভাগ ডিমলায় নানা আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন ইউক্রেনের খারকিভে বক্সিং ক্লাবে অ্যাঞ্জেলিনা জোলির আকস্মিক সফর সাক্ষরতা বাড়াতে উপানুষ্ঠানিক শিক্ষার ওপর গুরুত্বারোপ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর পঞ্চগড়ে শরতের শুরুতেই ঘন কুয়াশা বেদে পল্লীর উন্নয়নে খাসজমি, সেলাই মেশিন ও ৫ লাখ টাকার সহায়তা দিলেন ঢাকা জেলা প্রশাসক রাবি উপাচার্যের সাথে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলের মতবিনিময় নবীনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত

মহাসড়কের পাশে অবৈধ ফুটপাত ও স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তরা বিভাগ

আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উত্তরা জসীমউদ্দীন থেকে হাউজ বিল্ডিং পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মহাসড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে দখলমুক্ত করা হয় পথচারীদের চলাচলের জায়গা।

পুলিশ জানায়, ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলার কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছিল এবং সড়কে তৈরি হচ্ছিল যানজট ও নিরাপত্তা ঝুঁকি। জনগণ ও পথচারীদের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এ অভিযান চালানো হয়েছে।

অভিযান শেষে ট্রাফিক উত্তরা বিভাগের উপ-কমিশনার মো. শাহজাহান হোসেন জানান, এ সময় ফুটপাত দখলের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে আইন অনুযায়ী সাজা দেওয়া হবে বলেও জানান তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই -এটিএম কামরুল ইসলাম মোঃ মুক্তাদির হোসেন

মহাসড়কের পাশে অবৈধ ফুটপাত ও স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তরা বিভাগ

আপডেট টাইম : ০৪:৩৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬