ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাহিরপুর সীমান্তে অনুপ্রবেশ করে কয়লা আনতে ভারতে গিয়ে বাংলাদেশী যুবকের মৃ/ত্যু সিরাত মাহফিল- শাণে রেসালাতের বিরুদ্ধে মোনাফেকি ষড়যন্ত্র ধামইরহাটে গৃহবধূর ঝুলন্ত মৃ/ত্যু দেহ উ/দ্ধার বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত উপজেলা পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা ছড়িয়ে দিতে প্রকল্প নেওয়া হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দক্ষিণখানে অ/স্ত্র, গু/লি ও ম্যাগাজিনসহ ৪ শীর্ষ সন্ত্রাসী গ্রে/প্তার রাজধানীর উত্তরার রেস্তোরাঁয় লাগা আগুন নিয়ন্ত্রণে রাজবাড়ীতে সড়ক দু/র্ঘ/টনায় ক্ষ/তিগ্রস্তদের মাঝে ৫১ লক্ষ টাকার চেক বিতরণ দ্বিপক্ষীয় বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তি স্বাক্ষর প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের সহায়তা বিতরণ | এমপি মাসুদ সাঈদী যুক্ত হলেন ভিডিও কলে

পঞ্চগড়ে শরতের শুরুতেই ঘন কুয়াশা

শরতের শুরুতেই উত্তরের জেলা পঞ্চগড়ের পথঘাট হঠাৎ ঘন কুয়াশায় ঢেকে গেছে। এ অবস্থায় অনেক চালককে হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে দেখা গেছে।

আজ মঙ্গলবার ভোর থেকে সকাল সাড়ে ৬ টা পর্যন্ত জেলার গ্রাম থেকে শহরের সড়কগুলো কুয়াশায় আচ্ছন্ন ছিল। এ যেন শীতের আগমনী বার্তার কথাই মনে করিয়ে দিচ্ছে।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা বলছেন, মৌসুমি বায়ুর সক্রিয়তা ও নিষ্ক্রিয়তার পরিবর্তনের সঙ্গে মেঘের অবস্থানের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

এদিকে, কুয়াশার কারণে কয়েক হাত দূরের জিনিসও স্পষ্ট দেখা যাচ্ছিল না বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সকাল বাড়ার সাথে সাথে সূর্যের আলো দেখা দিলে কুয়াশা কাটতে শুরু করে এবং পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের গলেহা কান্তমনি এলাকার বাসিন্দা আইবুল ইসলাম বাসসকে বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখেন বাড়ির চারপাশ কুয়াশায় ঢেকে গেছে। কয়েক হাত দূরের কোনো কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না। সেপ্টেম্বর মাসে এর আগে এমন ঘন কুয়াশা দেখেননি বলে জানান তিনি।

জেলা শহরের ইজিবাইক চালক আজিজুল ইসলাম বলেন, সকালে গাড়ি নিয়ে বের হয়ে কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়েও সামনে ঠিকমতো দেখা যাচ্ছিল না। এ কারণে তাকে ধীরে গাড়ি চালাতে হয়েছে।

এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বাসসকে বলেন, গত এক সপ্তাহ ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬ টায় সেখানে ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগের দিন সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও বলেন, শরৎকালের শুরুতে মৌসুমি বায়ুর সক্রিয়তা ও নিষ্ক্রিয়তার কারণে আবহাওয়ার এমন পরিবর্তন দেখা যাচ্ছে। এর সঙ্গে আকাশে দীর্ঘ সময় মেঘের অবস্থান এবং হঠাৎ মেঘ সরে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাওয়াও কুয়াশা তৈরিতে ভূমিকা রাখছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তাহিরপুর সীমান্তে অনুপ্রবেশ করে কয়লা আনতে ভারতে গিয়ে বাংলাদেশী যুবকের মৃ/ত্যু

পঞ্চগড়ে শরতের শুরুতেই ঘন কুয়াশা

আপডেট টাইম : ০৩:২৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬