রাজধানীর উত্তরার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত ‘সেন্টার পয়েন্ট শপিং মল’র ছয়তলা ভবনের পঞ্চম তলায় একটি রেস্তোরাঁয় লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
আজ বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, দুপুর ১২টা ৪৫ মিনিটে খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিছের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং ৩৫ মিনিটের প্রচেষ্টার পর দুপুর ১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 



















