ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া প্রতিশ্রুতির জমি রক্ষায় এক দিন মুজুরের মানববন্ধন মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা মৎস্য প্রতিমন্ত্রীর টাঙ্গাইলে জেলা পরিষদের ডাকবাংলা নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ২০২৫-২৬ অর্থবছরে ৪ লেনে উন্নীত করা হয়েছে ৫৫ কিলোমিটার মহাসড়ক তাহিরপুর সীমান্তে অনুপ্রবেশ করে কয়লা আনতে ভারতে গিয়ে বাংলাদেশী যুবকের মৃ/ত্যু সিরাত মাহফিল- শাণে রেসালাতের বিরুদ্ধে মোনাফেকি ষড়যন্ত্র ধামইরহাটে গৃহবধূর ঝুলন্ত মৃ/ত্যু দেহ উ/দ্ধার বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত উপজেলা পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা ছড়িয়ে দিতে প্রকল্প নেওয়া হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দক্ষিণখানে অ/স্ত্র, গু/লি ও ম্যাগাজিনসহ ৪ শীর্ষ সন্ত্রাসী গ্রে/প্তার

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের সহায়তা বিতরণ | এমপি মাসুদ সাঈদী যুক্ত হলেন ভিডিও কলে

‎জাকির ফরাজীঃ 

‎অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দেওয়া আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে পিরোজপুরে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তালিকাভুক্ত সুবিধাভোগীদের হাতে নগদ অর্থের চেক ও অনুদান তুলে দেওয়া হয়।

‎অনুষ্ঠানে ভিডিও কলে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। তাঁর উপস্থিতিতে সুবিধাভোগীদের মধ্যে সরকারি এ আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

‎পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা আমির মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক, পৌর আমির মাওলানা ইসহাক আলী খান, পৌর সেক্রেটারি আল আমিন শেখ এবং সদর উপজেলা সেক্রেটারি অধ্যাপক আরিফ মিয়া।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, নানা কারণে অসচ্ছল হয়ে পড়া ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এ ধরনের সরকারি সহায়তা গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ সংশ্লিষ্ট মানুষের হাতে পৌঁছালে তা তাদের সাময়িক আর্থিক সংকট মোকাবিলায় সহায়ক হবে।

‎তারা বলেন, সরকারি সহায়তার সঠিক ও সুষ্ঠু বণ্টন নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

‎অনুষ্ঠান শেষে তালিকাভুক্ত সুবিধাভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে নগদ অর্থের চেক ও অনুদান তুলে দেওয়া হয়। সরকারি এই সহায়তা পেয়ে অসহায় ও দুস্থ মানুষ কিছুটা স্বস্তি প্রকাশ করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া প্রতিশ্রুতির জমি রক্ষায় এক দিন মুজুরের মানববন্ধন

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের সহায়তা বিতরণ | এমপি মাসুদ সাঈদী যুক্ত হলেন ভিডিও কলে

আপডেট টাইম : ০৪:২৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬