ঢাকা ০৮:১২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে গ্যাস সংকটের কারনে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত বিপাকে কারখানার মালিক নির্ধারিত এলাকার সমস্ত প্ল্যান পাস করবে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ: মউক চেয়ারম্যান ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা : রেলমন্ত্রী ‎মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য ঢাকা গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন : পানিসম্পদ মন্ত্রী বাগেরহাটে সড়ক দু/র্ঘ/টনায় নি/হ/ত ও আ/হতদের মাঝে ক্ষতিপূরণের চেক হস্তান্তর শেরপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ইন্দোনেশিয়ার সঙ্গে সিইপিএ’র পথে এগোতে প্রস্তুত বাংলাদেশ : হুমায়ুন কবির সুনামগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া প্রতিশ্রুতির জমি রক্ষায় এক দিন মুজুরের মানববন্ধন মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা মৎস্য প্রতিমন্ত্রীর টাঙ্গাইলে জেলা পরিষদের ডাকবাংলা নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

ইন্দোনেশিয়ার সঙ্গে সিইপিএ’র পথে এগোতে প্রস্তুত বাংলাদেশ : হুমায়ুন কবির

দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর ও বহুমুখী করতে ইন্দোনেশিয়ার সঙ্গে বিদ্যমান বাণিজ্য সম্পর্ককে একটি সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) পর্যায়ে উন্নীত করার বিষয়ে বাংলাদেশের প্রস্তুতির কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিসত্যোয়াতি আজ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা জানান।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে হুমায়ুন কবির ইন্দোনেশিয়াকে বাংলাদেশি পণ্য ও সেবা আমদানি বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, অধিকতর বহুমুখীকরণের মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্যের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান এবং জ্বালানি খাতসহ অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ওষুধশিল্পসহ বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে বাণিজ্য ও ব্যবসা, বিনিয়োগ, দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা ও প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, পর্যটন, সাংস্কৃতিক বিনিময়, জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ, কনস্যুলার বিষয়াদি এবং উচ্চপর্যায়ের সফরসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

দুই দেশের মধ্যে পর্যটন, সাংস্কৃতিক বিনিময় এবং জনগণের মধ্যে যোগাযোগ আরও বাড়াতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান।

দুই দেশের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনায় ইন্দোনেশিয়ার সঙ্গে সহযোগিতা জোরদারে বাংলাদেশের আগ্রহের কথা জানান।

প্রস্তাবটির প্রতি সমর্থন জানিয়ে রাষ্ট্রদূত প্রাকৃতিক দুর্যোগের বিরূপ প্রভাব মোকাবিলায় জ্ঞান ও সর্বোত্তম অভিজ্ঞতার আদান-প্রদান এবং সক্ষমতা বৃদ্ধিমূলক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের (অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস) সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব (আরসিইপি)’তে যোগদানে বাংলাদেশের আকাক্সক্ষা বাস্তবায়নে ইন্দোনেশিয়ার সমর্থন কামনা করেন।

জবাবে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত আসিয়ান ও আরসিইপি উভয় ক্ষেত্রেই বাংলাদেশের আকাক্সক্ষার প্রতি তার দেশের অব্যাহত সমর্থনের আশ্বাস পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে উভয় পক্ষ আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়েও মতবিনিময় করে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে গ্যাস সংকটের কারনে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত বিপাকে কারখানার মালিক

ইন্দোনেশিয়ার সঙ্গে সিইপিএ’র পথে এগোতে প্রস্তুত বাংলাদেশ : হুমায়ুন কবির

আপডেট টাইম : ০৭:০৭:০১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬