ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে গ্যাস সংকটের কারনে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত বিপাকে কারখানার মালিক নির্ধারিত এলাকার সমস্ত প্ল্যান পাস করবে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ: মউক চেয়ারম্যান ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা : রেলমন্ত্রী ‎মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য ঢাকা গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন : পানিসম্পদ মন্ত্রী বাগেরহাটে সড়ক দু/র্ঘ/টনায় নি/হ/ত ও আ/হতদের মাঝে ক্ষতিপূরণের চেক হস্তান্তর শেরপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ইন্দোনেশিয়ার সঙ্গে সিইপিএ’র পথে এগোতে প্রস্তুত বাংলাদেশ : হুমায়ুন কবির সুনামগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া প্রতিশ্রুতির জমি রক্ষায় এক দিন মুজুরের মানববন্ধন মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা মৎস্য প্রতিমন্ত্রীর টাঙ্গাইলে জেলা পরিষদের ডাকবাংলা নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

‎মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য ঢাকা গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন : পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ঢাকা শুধু একটি শহর নয়, এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সংগ্রামের ধারক। ৪১৬ বছরের ঢাকার ঐতিহ্যকে ধারণ করে একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য নগরী গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন।

‎আজ রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আয়োজিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

‎পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, চিত্রাঙ্কনসহ সৃজনশীল কর্মকাণ্ড শিশুদের আত্মবিশ্বাস বাড়ায় এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতিভাকে যথাযথ মূল্যায়ন করা আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। ‘৪১৬ বছরে ঢাকা’ ব্যানারে মাসব্যাপী বিভিন্ন আয়োজনের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নতুনভাবে ঢাকাকে মানুষের সামনে তুলে ধরায় ধন্যবাদ জানান তিনি।

‎এ্যানি চৌধুরী আরও বলেন, সাংস্কৃতিক অঙ্গনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য। তিনি শিশু একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন। সঠিক সংস্কৃতি চর্চার জন্য জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন চারুকলা ও শিল্পকলা প্রতিযোগিতা আয়োজন করেছিলেন। জিয়াউর রহমানের ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া দুস্থ শিল্পীদের অনুদান বাড়ানোসহ সাংস্কৃতিক চর্চায় বহুমুখী কার্যক্রম হাতে নিয়েছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া পরিবারের যোগ্য উত্তরসূরি হিসেবে সংস্কৃতি অঙ্গনের উন্নয়নে প্রয়োজনীয় সকল কিছু করবেন বলে উল্লেখ করেন মন্ত্রী।

এ সময় ঢাকার ৪১৬ বছর উপলক্ষে মাসব্যাপী আয়োজনের সমাপনী অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে সম্মাননা ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

‎ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চারুশিল্পী অধ্যাপক ড. আবদুস সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আযহারুল ইসলাম শেখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে গ্যাস সংকটের কারনে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত বিপাকে কারখানার মালিক

‎মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য ঢাকা গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন : পানিসম্পদ মন্ত্রী

আপডেট টাইম : ০৭:২৩:১৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬