কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে বিয়ের প্রলোভন ও ব্যক্তিগত গোপনীয় ছবি ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে এক কলেজ ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব জাহিদ মুন্সির বিরুদ্ধে। এ ঘটনায় ধর্ষিতার বড় বোন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, কালীগঞ্জ পৌরসভার মুনসেফপুর গ্রামের জাকির মিস্ত্রীর পুত্র জাহিদ মুন্সির দোকানে ঘড়ি কিনতে গিয়ে প্রায় চার মাস পূর্বে পরিচয় হয় সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ওই ছাত্রীর। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে কলেজ ছাত্রীকে বিয়ের আশ^াস দিয়ে একটি গেস্ট হাউজে নিয়ে গিয়ে জাহিদ মুন্সি তাকে ধর্ষণ করে ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে।
পরে ওই ছবি ও ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে তাকে পূবাইল মিরের বাজারের একটি গেষ্ট হাউজ, বিভিন্ন হোটেল, রিসোর্ট ও সরকারী শ্রমিক কলেজের পিছনে রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত স্টাফ কোয়ার্টারসহ অন্যান্য স্থানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে।কলেজ ছাত্রী ধর্ষক জাহিদ মুন্সিকে বারবার বিয়ের জন্য চাপ দিলে তাকে মারধর করে। গত মঙ্গলবার ধর্ষিতা তার বড় বোনকে সাথে নিয়ে জাহিদ মুন্সির বাড়িতে গিয়ে জানতে পারে ইতিপূর্বে সে একাধিক বিয়ে করেছে এবং তার একটি সন্তানও রয়েছে। এ বিষয়ে ধর্ষিতার বড় বোন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন (নং ১২, তারিখঃ ১৪/০৯/২৬)।এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন বলেন, মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 























