ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় মহাসড়কে গু/লিবর্ষণ, এসআরবির হাতে আ/টক ২ ‎পিরোজপুরে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালন ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার অংগিকার তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ ভেনেজুয়েলার স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি কম যুক্তরাষ্ট্রে হামে আরও একজনের মৃ/ত্যু, বাড়ছে প্রাদুর্ভাব উচ্চতর ডিগ্রির স্বপ্নে কানাডার পথে মেধাবী তাহমিদ ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান খুলনা শিপইয়ার্ডে দুর্নীতি; শাস্তির মুখোমুখি কেডিএ’র কর্মকর্তা দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা

উচ্চতর ডিগ্রির স্বপ্নে কানাডার পথে মেধাবী তাহমিদ

বিশেষ প্রতিনিধি:

এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ এবং বিশ্ববিদ্যালয়ে ৩.৯৫ সিজিপিএ অর্জনকারী মেধাবী তরুণ সাদী মোসাদ্দিক বিল্লাহ তাহমিদ উচ্চশিক্ষার জন্য কানাডার পথে যাত্রা করেছেন।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে উচ্চতর ডিগ্রি অর্জনের লক্ষ্যে তিনি কানাডার মেমোরিয়াল ইউনিভার্সিটি অব নিউফাউন্ডল্যান্ড-এর মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হয়েছেন।

গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তাহমিদ তাঁর স্ত্রী মৌসুমী আক্তার ও শিশু পুত্র তাকরীম বিল্লাহ আজানকে সঙ্গে নিয়ে কানাডার উদ্দেশ্যে যাত্রা করেন। দীর্ঘ যাত্রাপথে ইতালির রোমে যাত্রাবিরতি শেষে তাঁরা টরন্টোর উদ্দেশ্যে রওনা হন।

তাহমিদের শিক্ষাজীবন শুরু থেকেই সাফল্যে ভরপুর। ঢাকার ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট থেকে এসএসসিতে জিপিএ-৫ এবং ঢাকার ঐতিহ্যবাহী বিএএফ শাহীন কলেজ থেকে এইচএসসিতেও জিপিএ-৫ অর্জন করেন।

উচ্চশিক্ষার জন্য তিনি বনানীর ইউনিভার্সিটি অব স্কলার্স-এ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে পড়াশোনা করেন। সেখানে ৪.০০ এর মধ্যে ৩.৯৫ সিজিপিএ পেয়ে গোল্ড মেডেলিস্ট হওয়ার গৌরব অর্জন করেন।

এ প্রসঙ্গে তাহমিদের বাবা বিশিষ্ট সমাজসেবক, রাষ্ট্রচিন্তক, কলামিস্ট ও কবি মোহাম্মদ আকবর হোসেন বলেন, “সন্তানের উচ্চশিক্ষার জন্য বিদেশযাত্রা একজন বাবা-মায়ের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তবে আমাদের কাছে শুধু ডিগ্রি অর্জনই বড় কথা নয়। আমরা চাই তাহমিদ জ্ঞান, দক্ষতা, সততা, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে নিজেকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলুক।”

তিনি মহান আল্লাহর কাছে তাহমিদের জ্ঞানার্জনের পথ সহজ ও নিরাপদ করার জন্য দোয়া কামনা করেন।

তাহমিদের এই কানাডা যাত্রা শুধু ব্যক্তিগত উচ্চশিক্ষার নতুন অধ্যায় নয়, তাঁর দীর্ঘ শিক্ষাজীবনের সাফল্যের ধারাবাহিকতায় একটি নতুন অভিযাত্রা। পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা, অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাবেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ভাঙ্গায় মহাসড়কে গু/লিবর্ষণ, এসআরবির হাতে আ/টক ২

উচ্চতর ডিগ্রির স্বপ্নে কানাডার পথে মেধাবী তাহমিদ

আপডেট টাইম : ০১:৪০:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬