ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জন্মদিনে সালমান শাহকে স্মরণ, ‘মিথ্যা অপবাদ’ না ছড়ানোর আহ্বান শাবনূরের নানা বিতর্কের মধ্যেই পর্দা উঠছে এশিয়ান গেমসের গ্রিনল্যান্ড ইস্যুতে অবশেষে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি বিদেশে লোক পাঠানোর নামে টাকা নিয়ে উধাও ভোলার তজুমদ্দিনের মনির তাহিরপুরে তিন সন্তানকে নিয়ে বাবার বিষপান, তিন শি/শুর মৃ/ত্যু বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দিল দূতাবাস ব্যাংক অব জাপানের সুদহার বাড়ানোর পরও ইয়েন দুর্বল রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি সৌদি আরবের, বিস্ফোরণের শব্দ কালিয়াকৈরে বনভূমি দখলসহ নানা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষের চারা বিতরণ

প্রাথমিক চিকিৎসায় দক্ষ হচ্ছে পিরোজপুরের রেড ক্রিসেন্টের নবীন সদস্যরা

জাকির ফরাজী, পিরোজপুর:

জরুরি পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে পিরোজপুর সরকারি মহিলা কলেজের নবীন যুব সদস্যদের প্রাথমিক চিকিৎসা ও মানবিক সহায়তার বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, পিরোজপুর ইউনিট। প্রশিক্ষণের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতেও কার্যক্রম পরিচালনা করা হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) পিরোজপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও পিরোজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান অধ্যক্ষ আলমগীর হোসেন।

প্রশিক্ষণে নবীন যুব সদস্যদের প্রাথমিক চিকিৎসার বিভিন্ন কৌশল, দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক করণীয় এবং বিপদগ্রস্ত মানুষের প্রতি মানবিক সহায়তা প্রদানের পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। জরুরি সময়ে আহত বা অসুস্থ ব্যক্তিকে চিকিৎসাকেন্দ্রে নেওয়ার আগ পর্যন্ত কীভাবে নিরাপদে প্রাথমিক সহায়তা দেওয়া যায়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

কর্মসূচির অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করা, বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকেরা বলেন, দুর্যোগ, দুর্ঘটনা কিংবা অন্য কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত মানুষের পাশে দাঁড়াতে হলে যুব সদস্যদের প্রশিক্ষিত হওয়া জরুরি। এ প্রশিক্ষণের মাধ্যমে নবীন সদস্যদের প্রাথমিক চিকিৎসা ও মানবিক সহায়তা প্রদানের দক্ষতা বাড়বে। একই সঙ্গে ডেঙ্গুসহ বিভিন্ন রোগ প্রতিরোধে নিজেদের পাশাপাশি অন্যদের সচেতন করতেও তারা ভূমিকা রাখতে পারবেন।

অনুষ্ঠানে পিরোজপুর সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক আবদুল আউয়াল, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এ কে এম মাহবুবর রহমান, অর্থনীতি বিভাগের প্রভাষক ও রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাথী দেউরি এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের যুব প্রধান মো. মেহেদী হাসান মুরাদ উপস্থিত ছিলেন।

প্রাথমিক চিকিৎসা, দুর্যোগকালীন সহায়তা ও জনসচেতনতামূলক কর্মকাণ্ডে নবীন যুব সদস্যদের আরও সক্রিয় করে তুলতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জন্মদিনে সালমান শাহকে স্মরণ, ‘মিথ্যা অপবাদ’ না ছড়ানোর আহ্বান শাবনূরের

প্রাথমিক চিকিৎসায় দক্ষ হচ্ছে পিরোজপুরের রেড ক্রিসেন্টের নবীন সদস্যরা

আপডেট টাইম : ১১:৪৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬