ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে বিজিএমইএ কাপের ট্রফি উন্মোচন, উত্তরা মাঠ বরাদ্দের আশ্বাস সরকারি কর্মকর্তারা জনগণের সম্পদের কাস্টোডিয়ান : স্থানীয় সরকার মন্ত্রী বিমানবন্দরের ওয়াশরুমের কমোডের ট্যাংকে ‘স্বর্ণের গুপ্তভাণ্ডার অল টাইম ক্লিন সামাজিক সংগঠন এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান মতবিনিময় সামাজিক যোগাযোগ মাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বান নওগাঁয় দলিল লেখকদের ৭ দফা দাবি আদায়ে সমাবেশ অল টাইম ক্লিন সামাজিক সংগঠন এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান ৩০০ ফিটের পিংক সিটিতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, আ/টক ১ দিনাজপুর-৬ আসনে কোনো কাঁচা রাস্তা থাকবে না : সমাজকল্যাণমন্ত্রী

অল টাইম ক্লিন সামাজিক সংগঠন এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান

বিশেষ প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুরে সামাজিক সংগঠন ‘অল টাইম ক্লিন জগন্নাথপুর’ এর উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ইকড়ছই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মো: শাহজাহান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়ছল আহমেদ এবং প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক রাহিম আফ্রিদির যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও ইকড়ছই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জালাল উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও জগন্নাথপুর যুব ফোরামের সভাপতি মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের সাধারণ সম্পাদক আলী হোসেন, রানীগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সামসুল কবির, অল ফ্রেন্ডস জগন্নাথপুরের প্রতিষ্ঠাতা সায়েক আহমদ ও ফেয়ার ফেইস জগন্নাথপুরের সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সিনিয়র সদস্য হাফিজ সাকিল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন কার্যকরী সদস্য আল আমিন রাব্বি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, প্রচার সম্পাদক মুবিন উদ্দিন, সিনিয়র সদস্য জহির উদ্দিন, কার্যকরী সদস্য রবিউল আহমদ ইমরান, নাদিম আহমদ, জায়েদ আহমদ, নাঈম, রবিউল, মুরাদ মিয়া, উসমান গনি, মুরাদ হোসেন, হাসান, রাহি প্রমুখ।

পরে অতিথিবৃন্দ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে

অল টাইম ক্লিন সামাজিক সংগঠন এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান

আপডেট টাইম : ০৮:৪৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬