ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে বিজিএমইএ কাপের ট্রফি উন্মোচন, উত্তরা মাঠ বরাদ্দের আশ্বাস সরকারি কর্মকর্তারা জনগণের সম্পদের কাস্টোডিয়ান : স্থানীয় সরকার মন্ত্রী বিমানবন্দরের ওয়াশরুমের কমোডের ট্যাংকে ‘স্বর্ণের গুপ্তভাণ্ডার অল টাইম ক্লিন সামাজিক সংগঠন এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান মতবিনিময় সামাজিক যোগাযোগ মাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বান নওগাঁয় দলিল লেখকদের ৭ দফা দাবি আদায়ে সমাবেশ অল টাইম ক্লিন সামাজিক সংগঠন এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান ৩০০ ফিটের পিংক সিটিতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, আ/টক ১ দিনাজপুর-৬ আসনে কোনো কাঁচা রাস্তা থাকবে না : সমাজকল্যাণমন্ত্রী

নওগাঁয় দলিল লেখকদের ৭ দফা দাবি আদায়ে সমাবেশ

বিশেষ প্রতিনিধি:

৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে জেলা দলিল লেখক সমাবেশ-২০২৬। শনিবার (১৯ সেপ্টেম্বর) নওগাঁ সদর দলিল লেখক সমিতির আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে জেলার ১১টি সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকরা অংশ নেন।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মোঃ আবু বক্কর সিদ্দিক (নান্নু)। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নওগাঁ জেলা দলিল লেখক সমিতির সহ-সভাপতি ও সাপাহার দলিল লেখক সমিতির সভাপতি খন্দকার হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ ওয়াজারাত হোসেন (টিপু), মোঃ আব্দুল মজিদ, মোঃ আব্দুল কুদ্দুস, মোঃ মাহবুব আলম, মোঃ রবিউল ইসলাম, এ. কে. আজাদ পারভেজ, মোঃ জিল্লুর রহমান, মোঃ আবু সাঈদ (হিরা) ও মোঃ আরিফুল ইসলাম।সমাবেশে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা দলিল লেখক সমিতির সভাপতি ও পোরশা দলিল লেখক সমিতির সভাপতি সুলতান আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নওগাঁ জেলা দলিল লেখক সমিতির সহ-সাধারণ সম্পাদক ও নওগাঁ সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।

সমাবেশে বক্তারা বলেন, দলিল লেখকরা দেশের ভূমি নিবন্ধন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন পেশাগত সমস্যা ও ন্যায্য দাবি নিয়ে কাজ করে আসছেন। দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, ন্যায্য সম্মানী বাস্তবায়ন, লাইসেন্সবিহীন ব্যক্তিদের দলিল লেখা বন্ধসহ কেন্দ্রীয় কমিটির ঘোষিত ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, দলিল লেখকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা প্রয়োজন। কেন্দ্রীয় কমিটির ঘোষিত ৭ দফা দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নওগাঁ জেলার দলিল লেখকরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে

নওগাঁয় দলিল লেখকদের ৭ দফা দাবি আদায়ে সমাবেশ

আপডেট টাইম : ০৮:৫১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬