ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কার্বন নিঃসরণ কমিয়ে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টের পথে চট্টগ্রাম বন্দর অ্যান্টিবায়োটিক অকার্যকারিতা রোধে পদক্ষেপ নিচ্ছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন ডি.লিট সম্মাননায় ভূষিত হচ্ছেন মিঠুন চক্রবর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে আদালত অবমাননার অভিযোগে এবি পার্টির ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল ওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য-মোসাদ্দেক যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারতে নেপালের প্রধানমন্ত্রী, বৈঠক করবেন মোদির সঙ্গে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

আহত চীনা নাগরিক জেংলিং হংকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ফার্নেস দুর্ঘটনায় দগ্ধ চীনা প্রকৌশলী জেংলিং হংকে দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ বুধবার দুপুরে দগ্ধ এই চিকিৎসাধীন প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে যান স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় চিকিৎসাধীন চীনা নাগরিকের সঙ্গে থাকা স্বজনদের আশ্বস্ত করে মন্ত্রী বলেন, বার্ন ইনস্টিটিউটেই তার সর্বোচ্চ মানের চিকিৎসা দেওয়া সম্ভব। তবে স্বজনেরা চাইলে তাকে উন্নত চিকিৎসার জন্য নিজ দেশেও নিয়ে যেতে পারেন।

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. নাসির উদ্দিন জানান, গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম থেকে এক চীনা নাগরিক ও এক বাংলাদেশি রোগীকে আশঙ্কাজনক অবস্থায় ইনস্টিটিউটে আনা হয়। তাদের মধ্যে চীনা নাগরিকের শরীরের ৪০ শতাংশ এবং বাংলাদেশি নাগরিকের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনকেই বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর দুপুরে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের ‘ফার্মিক স্টিল লিমিটেড’ কারখানায় গলিত লোহা ছিটকে পড়ে এক চীনা নাগরিকসহ চারজন দগ্ধ হন। দগ্ধ শ্রমিকেরা হলেন— মো. মনির, জুয়েল, সাইফুল এবং চীনা প্রকৌশলী জেংলিং হং।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কার্বন নিঃসরণ কমিয়ে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টের পথে চট্টগ্রাম বন্দর

আহত চীনা নাগরিক জেংলিং হংকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৫:৩২:১৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬