ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় দিনদুপুরে কলেজছাত্রী অপহরণের চেষ্টা, বাধা দেওয়ায় মাথায় ছু/রিকাঘাত কফি পান করার ৫ উপকারিতা সঙ্গীর সঙ্গে খাবার খেলে নিয়ন্ত্রণে থাকে রক্তে শর্করা ‘নিরাপদ, টেকসই, সাশ্রয়ী ও মর্যাদাপূর্ণ বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ’ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ঢাবিতে দাবা টুর্নামেন্ট ৯ অক্টোবর বাংলাদেশ এয়ারপোর্টে প্রবাসীদের ভোগান্তি নিরসন না হলে রেমিট্যান্স শাটডাউনের হুঁশিয়ারি উলিপুর সীমান্ত বাংলাদেশি ভেবে দুই ভারতীয়কে বিএসএফের গুলি, গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেলে শিক্ষার মানোন্নয়নে আধুনিক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে : রেলপথ মন্ত্রী প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

সিরিয়ার দক্ষিণাঞ্চলে হা/মলাকারীকে হ/ত্যার দাবি ইসরাইলি সেনাবাহিনীর

সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরাইল-নিয়ন্ত্রিত এলাকায় একটি সামরিক অবস্থানে ঢোকার চেষ্টা করা এক ব্যক্তিকে গুলি করে হত্যা করার দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী।

সোমবার ভোরে দেওয়া এক বিবৃতিতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়,  ‘কিছুক্ষণ আগে আইডিএফের সেনারা দক্ষিণ সিরিয়ার নিরাপত্তা অঞ্চলে একটি আইডিএফ অবস্থানে ঢোকার চেষ্টা করা এক সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করে।’

খবর বার্তা সংস্থা এএফপি’র।

আইডিএফ আরও জানায়, ‘দ্রুত শনাক্ত করার পর সেনারা ওই সন্দেহভাজনের দিকে গুলি চালায় এবং তাকে হত্যা করে।’ এ ঘটনায় ইসরাইলি সেনাদের কেউ আহত হয়নি বলেও জানানো হয়েছে।

২০২৪ সালের শেষ দিকে ইসলামপন্থী নেতা আহমাদ আল-শারেহ দামেস্কের ক্ষমতায় আসার পর সিরিয়ায় ইসরাইলের সামরিক তৎপরতা ব্যাপকভাবে বেড়ে যায়। ওই সময় বিদ্রোহী জোটের নেতৃত্বে তিনি দীর্ঘদিনের প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করেন।

এর পর ইসরাইল সিরিয়ায় শত শত বিমান হামলা চালায়। একই সঙ্গে দেশটির দক্ষিণাঞ্চলে সামরিক অভিযান পরিচালনা করে এবং গোলান মালভূমিতে ইসরাইলি ও সিরীয় বাহিনীর মধ্যে থাকা জাতিসংঘ-নিয়ন্ত্রিত বাফার জোনে সেনা মোতায়েন করে।

ইসরাইলি কর্মকর্তারা বারবার বলেছেন, তারা ওই নিরাপত্তা এলাকায় সেনা মোতায়েন বজায় রাখতে চান। সেখানে ইসরায়েল আরও বড় একটি অসামরিকীকৃত অঞ্চল প্রতিষ্ঠা করতে চায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় দিনদুপুরে কলেজছাত্রী অপহরণের চেষ্টা, বাধা দেওয়ায় মাথায় ছু/রিকাঘাত

সিরিয়ার দক্ষিণাঞ্চলে হা/মলাকারীকে হ/ত্যার দাবি ইসরাইলি সেনাবাহিনীর

আপডেট টাইম : ১২:১৮:০০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬