ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় দিনদুপুরে কলেজছাত্রী অপহরণের চেষ্টা, বাধা দেওয়ায় মাথায় ছু/রিকাঘাত কফি পান করার ৫ উপকারিতা সঙ্গীর সঙ্গে খাবার খেলে নিয়ন্ত্রণে থাকে রক্তে শর্করা ‘নিরাপদ, টেকসই, সাশ্রয়ী ও মর্যাদাপূর্ণ বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ’ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ঢাবিতে দাবা টুর্নামেন্ট ৯ অক্টোবর বাংলাদেশ এয়ারপোর্টে প্রবাসীদের ভোগান্তি নিরসন না হলে রেমিট্যান্স শাটডাউনের হুঁশিয়ারি উলিপুর সীমান্ত বাংলাদেশি ভেবে দুই ভারতীয়কে বিএসএফের গুলি, গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেলে শিক্ষার মানোন্নয়নে আধুনিক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে : রেলপথ মন্ত্রী প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

উয়েফা নেশনস লিগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল।

গত রাতে গ্রুপ-এ৪-এ ফিরতি পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে পর্তুগাল ২-১ গোলে হারিয়েছে নরওয়েকে। পর্তুগালের হয়ে হোয়াও কান্সেলো ও গনসালো রামোস এবং নরওয়ের হয়ে ক্রিস্তোফের আয়ার গোল করেন। প্রথম পর্বেও একই ব্যবধানে জিতেছিল পর্তুগাল।

৪ ম্যাচের সবগুলোতে জিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে নাম লেখালো পর্তুগাল।

জয় দিয়ে শুরুর পর টানা তৃতীয় ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে এখন নরওয়ে। ৪ ম্যাচ খেলে ৩ পয়েন্ট আছে তাদের।

এই গ্রুপের অন্য দুই দল ডেনমার্ক ও ওয়েলসের যথাক্রমে- ৬ ও ৩ পয়েন্ট আছে।

পোর্তোয় ২২ মিনিটে এগিয়ে যাবার সুযোগ পেয়েছিল পর্তুগাল। ডি-বক্সের বাইরে থেকে হোয়াও কান্সেলোর জোরালো শট প্রতিহত করে ক্রসবারের ওপর দিয়ে পাঠিয়ে দেন নরওয়ের গোলরক্ষক ইগিল সেলভিক।

৩৬ মিনিটে লিড নেয় নরওয়ে। মার্টিন ওডেগারের ফ্রি কিক থেকে বল পেয়ে জোরালো শটে গোল করেন আয়ার।

আয়ারের গোলে পাওয়া লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি নরওয়ে। ৩৮ মিনিটে ম্যাচে ১-১ সমতা ফেরায় পর্তুগাল। নুনো মেন্ডেসের বাড়ানো বল ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে বল জালে পাঠান কান্সেলো।

১-১ সমতায় শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।

বিরতির পর সমানতালে লড়েছে পর্তুগাল ও নরওয়ে। ৭৩ মিনিটে গোলের সুযোগ হাতছাড়া করেন হুবেন নেভেস। বক্সের ভেতর বল পেয়ে গোল পোস্টের উপর দিয়ে মারেন তিনি।

৭৫ মিনিটে পাল্টা আক্রমনে বক্সের বাইরে থেকে নেওয়া রামোসের শট রুখে দেন নরওয়ের গোলরক্ষক সেলভিক।

তবে চার মিনিট পর গোলের আনন্দে মেতে উঠেন রামোস। হোয়াও ফেলিক্সের পাস থেকে আলতো টোকায় বলকে জালে পাঠান রামোস। ২-১ গোলে এগিয়ে যায় পর্তুগাল। এই লিড শেষ পর্যন্ত ধরে রেখে ম্যাচ জিতে মাঠ ছাড়ে জর্জে জেসুসের দল।

ম্যাচের শেষ দিকে রেফারির সাথে তর্কে জড়িয়ে প্রথম হলুদ কার্ড দেখেন পর্তুগালের স্ট্রাইকার ফ্রান্সিস্কু কনসেইসাও। হলুদ কার্ড দেওয়ায় রেফারির উপর ক্ষুব্ধ হয়ে বুড়ো আঙুল দেখান তিনি। এরপর দ্বিতীয় হলুদ কার্ডে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কনসেইসাও। ম্যাচের বাকি সময়ে দশ জনের দলে পরিণত হলেও, জয় পেতে সমস্যা হয়নি পর্তুগালের।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় দিনদুপুরে কলেজছাত্রী অপহরণের চেষ্টা, বাধা দেওয়ায় মাথায় ছু/রিকাঘাত

টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

আপডেট টাইম : ০৪:০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬