জেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে আজ রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, পুলিশ সুপার এবি এম জাকির হোসেন পিপিএম, সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সহকারী অধিনায়ক মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ।
উম্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, পাবলিক প্রসিকিউটর অ্যাড. মল্লিক মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. শেরনুর আলী, জেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাদির আহমদ, ইসলামী ফাউন্ডেশনের উপ পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশাররফ হোসেন, কেন্দ্রীয় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নূরুর রব চৌধুরী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল হোসেন, জেলা হিন্দু, বৌদ্ব ও খ্রিস্টান ঐক্য ফ্রন্টের আহবায়ক অশোক তালুকদার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকতে হবে। সিসি টিভিসহ সকল প্রকার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে প্রশাসনকে। পূজা উপলক্ষে বিজিবি ২৪ ঘণ্টা টহল পরিচালনাসহ জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় জোড়ালো ভাবে কাজ করবে। এছাড়াও সভায় জেলায় হাসপাতাল ও পাসপোর্টকে দালাল মুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
একই সঙ্গে দোয়ারাবাজার এলাকায় চোরাই গরু যাতে কোন বাড়িতে যেন না থাকতে পারে সে জন্য উপজেলা প্রশাসনকে বলা হয়। মাদক নিয়ন্ত্রণে জেলায় আরো বেশি করে টহল পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে এ আইন-শৃঙ্খলা সভায়।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 




















