ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড আবুধাবিতে বিলাসবহুল ভিলা কিনলেন হালান্ড ১ম বিভাগ হকি লীগে ওয়ান্ডারার্স ও ফরাশগঞ্জ এসসি’র জয় জবাবদিহিমূলক জনপ্রশাসন গড়তে বাংলাদেশকে সহায়তা দেবে ইউএনডিপি: জনপ্রশাসন উপদেষ্টা জুলাই যোদ্ধা শাহিনের পুনর্বাসনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী ৯ হাজার রানের ক্লাবে লিটন সিভাসু’তে ২৫ সমবায়ী দই-মাখন-পনির তৈরি প্রশিক্ষণ নিচ্ছেন ধধামইরহাটে ফ্যামিলি কার্ড ব্যাস্তবায়নে অবহিতকরন প্রেস কনফারেন্স কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

সোবহানার রেকর্ড সেঞ্চুরি আর জ্যোতির লড়াই বৃথা!

ক্রীড়া ডেস্ক: ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠেই তৈরি হয়েছিলো বাংলাদেশের নারী ক্রিকেট ইতিহাসের এক সোনালী অধ্যায়। রান তাড়ায় অস্ট্রেলিয়ার ব্যাটারদের তাণ্ডবে ম্যাচ আর সিরিজ হাতছাড়া হলেও, দ্বিতীয় ওয়ানডেটি চিরস্মরণীয় হয়ে থাকবে মিডল অর্ডার ব্যাটার সোবহানা মোস্তারির ব্যাটে ভর করে।

ব্যাট হাতে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির স্বাদ নেন সোবহানা। ১৩৪ বলে ক্যারিয়ার সেরা ১১৮ রানের ইনিংস খেলেন তিনি।

ব্রিজবেনের অ্যালান বোর্ডার মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ৮ রানে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় টাইগ্রেসরা। ফারজানা হক ও শারমিন আক্তার শূণ্য এবং শারমিন সুলতানা ৫ রান করেন।

অষ্টম ওভারেই খাদের কিনারায় পড়ে যাওয়া বাংলাদেশকে টেনে তুলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা। চতুর্থ উইকেটে ২৪৩ বলে ১৯৫ রানের জুটি গড়েন জ্যোতি ও সোবহানা। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে যেকোন উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি।

এই রেকর্ড জুটিতে ওয়ানডে ক্যারিয়ারের ৩৫তম ম্যাচে প্রথম সেঞ্চুরির দেখা পান সোবহানা। ১২৩ বল খেলে ১৫টি চারের সহায়তায় শতক পূর্ণ করেন তিনি। নারী ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটারের এটিই প্রথম ওয়ানডে সেঞ্চুরি।

ইনিংসের ৪৮তম ওভারে দলীয় ২০৩ রানে চতুর্থ ব্যাটার হিসেবে আউট হন সোবহানা। ১৮টি চারে ১৩৪ বলে ১১৮ রান করেন এই ডান হাতি ব্যাটার। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডও গড়েছেন সোবহানা।

সোবহানা ফিরলেও ইনিংসের শেষ পর্যন্ত খেলে বাংলাদেশকে ৫০ ওভারে ৬ উইকেটে ২২০ রানের সংগ্রহ এনে দেন জ্যোতি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে এটিই সর্বোচ্চ দলীয় রান টাইগ্রেসদের। আগেরটি ছিল ৯ উইকেটে ১৯৮ রান।

ওয়ানডে ক্যারিয়ারের দশম হাফ-সেঞ্চুরি তুলে ১১৪ বল খেলে ৭টি বাউন্ডারিতে ৭৪ রানে অপরাজিত থাকেন জ্যোতি।

অস্ট্রেলিয়ার পেসার মেগান শুট ৩৬ রানে ৪ উইকেট নেন।

জবাবে ওপেনার জর্জিয়া ভোলের সেঞ্চুরিতে ২৮.১ ওভারে ১ উইকেটে ২২২ রান তুলে সিরিজ জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। ভোল ১৯ চারে ৯৭ বলে অপরাজিত ১৩১ রান করেন। এছাড়া আরেক ওপেনার ফোবি লিচফিল্ড ৫১ বলে ৭০ রান করেন।

বাংলাদেশের হয়ে ১ উইকেট শিকার করেছেন লেগ স্পিনার স্বর্ণা আক্তার। ম্যাচ সেরা হন ভোল।

আগামী ১৪ অক্টোবর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামবে দু’দল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড

সোবহানার রেকর্ড সেঞ্চুরি আর জ্যোতির লড়াই বৃথা!

আপডেট টাইম : ০৭:০১:২০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬