ঢাকা ০৯:২০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড আবুধাবিতে বিলাসবহুল ভিলা কিনলেন হালান্ড ১ম বিভাগ হকি লীগে ওয়ান্ডারার্স ও ফরাশগঞ্জ এসসি’র জয় জবাবদিহিমূলক জনপ্রশাসন গড়তে বাংলাদেশকে সহায়তা দেবে ইউএনডিপি: জনপ্রশাসন উপদেষ্টা জুলাই যোদ্ধা শাহিনের পুনর্বাসনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী ৯ হাজার রানের ক্লাবে লিটন সিভাসু’তে ২৫ সমবায়ী দই-মাখন-পনির তৈরি প্রশিক্ষণ নিচ্ছেন ধধামইরহাটে ফ্যামিলি কার্ড ব্যাস্তবায়নে অবহিতকরন প্রেস কনফারেন্স কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ জরুরি: প্রতিমন্ত্রী মীর হেলাল

 অসংক্রামক রোগ প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর তামাক নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ জরুরি বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

তিনি তরুণ প্রজন্মকে নিকোটিনের আসক্তি থেকে রক্ষা করতে এবং দেশে তামাকের ব্যবহার কমাতে কার্যকর আইন ও নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।

আজ রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা আহ্ছানিয়া মিশন আয়োজিত ‘জনস্বাস্থ্য সুরক্ষায় সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন-২০২৬: পরবর্তী করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক ড. গোলাম রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের মহাপরিচালক মো. আখতারউজ-জামান।

ঢাকা আহ্ছানিয়া মিশন-এর স্বাস্থ্য ও পুষ্টি বিভাগের উপপরিচালক মো. মোখলেসুর রহমান এতে স্বাগত বক্তব্য দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মিশনের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়ক মো. শরিফুল ইসলাম।

আলোচনা সভায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও তামাক নিয়ন্ত্রণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা ‘সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন-২০২৬’ দ্রুত কার্যকর করা, প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন এবং ই-সিগারেটসহ নতুন ধরনের নিকোটিন পণ্যের উৎপাদন, আমদানি, বিপণন ও বিক্রি নিষিদ্ধ করার আহ্বান জানান।

তারা বলেন, বাংলাদেশে তামাক ব্যবহারের কারণে প্রতিবছর প্রায় দুই লাখ মানুষের অকালমৃত্যু হয়।

বৈশ্বিক প্রাপ্তবয়স্ক তামাক জরিপ (জিএটিএস) এবং তামাকের অর্থনৈতিক ব্যয় নিয়ে পরিচালিত বিভিন্ন গবেষণার তথ্য তুলে ধরে বক্তারা বলেন, দেশে প্রায় ৩ কোটি ৭৮ লাখ মানুষ তামাকজাত পণ্য ব্যবহার করেন।

তারা আরও বলেন, তামাকজনিত রোগে প্রতিবছর প্রায় দুই লাখ মানুষের অকালমৃত্যু হয়, অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ৫৪৬ জন মারা যান। স্বাস্থ্যসেবা ব্যয়, কর্মক্ষমতা হ্রাস এবং সংশ্লিষ্ট অন্যান্য কারণে তামাক ব্যবহারে প্রতিবছর দেশের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ প্রায় ৮৭ হাজার কোটি টাকা।

বক্তারা বলেন, তামাক চাষের কারণেও পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। এর মধ্যে রয়েছে বন উজাড়, মাটির উর্বরতা হ্রাস এবং অতিরিক্ত রাসায়নিকের ব্যবহার।

বিশ্বের ৪০টি দেশে ই-সিগারেট নিষিদ্ধ থাকার বিষয়টি উল্লেখ করে বক্তারা এসব পণ্যের উৎপাদন, আমদানি, বিপণন ও বিক্রি নিষিদ্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ সুপারমার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মোকাদ্দেম হোসেন, বাংলাদেশ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপু এবং ঢাকা আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরামের সদস্যরা ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ জরুরি: প্রতিমন্ত্রী মীর হেলাল

আপডেট টাইম : ০৫:৪৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬