ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ বড় জয়ে বাংলাদেশকে সতর্কবার্তা দিল ভারত নেত্রকোণায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আর্থিক অনুদান ও শাড়ি বিতরণ সুনামগঞ্জে বিজিবির পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মা/দক জব্দ সীতাকুণ্ডে যুবদল কর্মী বাপ্পি হত্যা : অস্ত্রসহ গ্রে/ফতার ৬ হামলার শঙ্কায় সৌদি আরব রিয়াদের কিংডম সেন্টারের অফিস বন্ধ সৌদি মুলুকিয়ত রাজতন্ত্রের বিচারহীনতা অভিবাসী নির্যাতন ও ঐতিহাসিক দ্বিমুখী নীতি মা ইলিশ সংরক্ষণে ১১১ এমপিকে নির্দেশনা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর নবীনগরের মহেশপুরে দুই পক্ষের সংঘর্ষ, আ/হত ১৫, গ্রে/প্তার ৪ কুলা-হাঁড়ি ও তালপাখায় মাতৃত্বের গল্প, আমলাপাড়ায় ১৪৪ বছরের শারদীয় আবহ

সীতাকুণ্ডে যুবদল কর্মী বাপ্পি হত্যা : অস্ত্রসহ গ্রে/ফতার ৬

 চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পি হত্যা মামলার প্রধান আসামি মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি এলজি, একটি রিভলভার ও একটি পিস্তল উদ্ধার করা হয়।

আজ চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মাসুদ আলম এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন— মো. আরিফ হোসেন, ফখরুল ইসলাম, আব্দুল মান্নান, মো. ইফতেখার, আরিফুল ইসলাম জাবেদ ও নুর আহাম্মদ রনি। তারা সবাই সীতাকুণ্ডের বাসিন্দা।

পুলিশ জানায়, গত শুক্রবার রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর তিন রাস্তার মোড় এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাপ্পির সঙ্গে প্রধান আসামি আরিফ ও তার সহযোগীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে ঘটনার দিন অভিযুক্তরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে বাপ্পির মোটরসাইকেলের গতিরোধ করে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এসময় বাপ্পিকে উদ্ধারে এগিয়ে আসা তাপসির আলম শাওন হামলায় গুরুতর আহত হন।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পরপরই জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করা হয়। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামিসহ ছয়জনকে গ্রেফতার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ

সীতাকুণ্ডে যুবদল কর্মী বাপ্পি হত্যা : অস্ত্রসহ গ্রে/ফতার ৬

আপডেট টাইম : ০৭:১৯:০৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬