ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাটির মায়া ও কুমারের চাকা: বিপন্ন ঐতিহ্যের মৃৎশিল্প টঙ্গী বাজার মন্দিরে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নেতৃবৃন্দ, শারদীয় শুভেচ্ছা বিনিময় পূজামণ্ডপ পরিদর্শনে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী কক্সবাজারে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বীমা কোম্পানিগুলোকে বিএফআইইউর নির্দেশনা শিবপুরে গভীর রাত পর্যন্ত ইউএনওর পূজা মন্ডপ পরিদর্শন তাহিরপুরে খালে বাঁশের বেড়া দিয়ে টাকা আদায়ের অভিযোগ বিএনপি নেতা হাফিজ মিয়ার বিরুদ্ধে কালিয়াকৈরে বোয়ালীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন এডভোকেট আতিকুর রহমান ‘দেশের মাটিতে খেলা, নিজেদের সেরাটা দিয়ে সম্মান ধরে রাখতে চাই’ : সানজিদা মানিকগঞ্জে ১২ পূজামণ্ডপ পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী

রিফাত হ’ত্যা: স্ত্রী মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট

ডেস্ক: আলোচিত রিফাত হ’ত্যা মামলায় স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে পুলিশ।

রবিবার আদালত পরিদর্শক আব্দুল কুদ্দুস জানান, সদর থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির বিকাল সাড়ে ৪টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলাম গাজীর কাছে ৬১৪ পৃষ্ঠার চার্জশিট জমা দেন।

২৬ জুন সকালে প্রকাশ্যে বরগুনা সরকারি কলেজ গেটের সামনে রিফাতকে (২২) কু’পিয়ে আহত করা হয়। এ সময় স্বামীকে বাঁচাতে চেষ্টা করতে দেখা যায় মিন্নিকে। পরে গুরুতর আহত অবস্থায় বরিশাল নেয়ার পর রিফাত মারা যান। এ ঘটনায় তার বাবা আবদুল হালিম দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনকে আসামি করে বরগুনা থানায় হ’ত্যা মামলা করেন।

মামলায় এ পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে প্রধান আসামি সাব্বির আহমেদ ওরফে নয়ন বন্ড ২ জুলাই পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নি’হত হন।

রিফাত হ’ত্যা মামলার প্রধান সাক্ষী মিন্নিকে ১৬ জুলাই সকাল পৌনে ১০টার দিকে পুলিশ লাইনে এনে জিজ্ঞাসাবাদ শেষে রাত ৯টার দিকে গ্রেপ্তার দেখানো হয়। পরদিন তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়। তবে রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার আগেই ১৯ জুলাই তাকে আদালতে হাজির করা হয় এবং তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে মিন্নিকে বরগুনা কারাগারে পাঠানো হয়।

তবে মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোরের দাবি, কারাগারে মিন্নি তাদের জানিয়েছেন যে নির্যাতন ও ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা হয়েছে। ৩১ জুলাই মিন্নির ১৬৪ ধারায় দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন জানানো হয়।

এদিকে গত বৃহস্পতিবার শর্তসাপেক্ষে মিন্নিকে জামিন দেয় হাইকোর্ট। তবে রবিবার তার জামিন স্থগিত চেয়ে আপিল করেছে রাষ্ট্রপক্ষ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাটির মায়া ও কুমারের চাকা: বিপন্ন ঐতিহ্যের মৃৎশিল্প

রিফাত হ’ত্যা: স্ত্রী মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট

আপডেট টাইম : ১২:৩৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯