ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এবার লন্ডনের উৎসবে বাংলাদেশের সিনেমা ‘দেলুপি’ হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালা এবার ৪ দিনের রিমান্ডে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে গুণ্ডামি ও আগ্রাসন বন্ধ করতে হবে : মাসুদ ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক মাগুরায় অসচ্ছল ব্যক্তিদের মধ্যে অনুদানের চেক বিতরণ ‘পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে অপকর্মে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে’ ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করবে রাষ্ট্র দিনাজপুরের ,নবাবগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে সমাজ কল্যাণমন্ত্রী নাটোরে বিজয়া দশমীতে পূজামন্ডপে সিঁদুর খেলা হালিশহর গলিচিপা ও দক্ষিণ কাট্টলীতে অশ্রুসজল চোখে দেবীকে বিদায় এল ক্লাসিকোর আগে রদ্রিকে বিশ্রাম দেওয়া প্রয়োজন ছিল : ফ্লিক

এল ক্লাসিকোর আগে রদ্রিকে বিশ্রাম দেওয়া প্রয়োজন ছিল : ফ্লিক

চ্যাম্পিয়নস লিগে পিএসজির মাঠে হারের ম্যাচে রদ্রিকে শুরুতে বিশ্রাম দিয়েছিলেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। তবে রোববার রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে এই মিডফিল্ডারকে শুরুর একাদশে দেখা যাবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার প্যারিসে ৪-২ গোলে হারের পর সাংবাদিকদের ফ্লিক বলেন, “হ্যাঁ, তবে আপনারা জানেন, রদ্রি জাতীয় দলের হয়ে অনেক মিনিট খেলেছে। আমাদের হয়েও সর্বশেষ কয়েকটি ম্যাচে অনেকক্ষণ মাঠে ছিল সে।”

তিনি আরও বলেন, “আজ সকালে আমি তার সঙ্গে কথা বলেছি এবং জানিয়েছি, আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তার পরিবর্তে মার্ক বার্নাল শুরু থেকে খেলেছে। আমার কাছে মনে হয়েছে, আমরা ভালো সিদ্ধান্ত নিয়েছি। আশা করি, রোববারের ম্যাচের আগে রদ্রি সতেজ হয়ে উঠবে।”

প্যারিসে ম্যাচের এক ঘণ্টা পার হওয়ার পর মাঠে নামেন রদ্রি। এই হারের মধ্য দিয়ে চলতি মৌসুমে বার্সেলোনার অপরাজিত থাকার ধারাও শেষ হয়।

ম্যাচে দুবার পিছিয়ে পড়েও সমতায় ফিরেছিল কাতালানরা। স্বাগতিক পিএসজির হয়ে ডিজায়ার দুয়ে ও লুকাস হার্নান্দেজ গোল করার পর বার্সেলোনার হয়ে জাভি এসপার্ট ও লামিন ইয়ামাল গোল করেন।

৭৯ মিনিটে ইয়ামালের গোলে ২-২ সমতা ফেরায় বার্সেলোনা। কিন্তু দুই মিনিট পরই ভিটিনিয়া পিএসজিকে আবার এগিয়ে দেন। পরে ফাবিয়ান রুইজের গোলে জয় নিশ্চিত করে বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়নরা।

আগামী এল ক্লাসিকোতে বার্সেলোনার সামনে লা লিগায় রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নয় পয়েন্টে নেওয়ার সুযোগ রয়েছে। ফ্লিক জানান, আসন্ন ম্যাচটি তাঁর দল নির্বাচনে অনেক বড় প্রভাব ফেলেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এবার লন্ডনের উৎসবে বাংলাদেশের সিনেমা ‘দেলুপি’

এল ক্লাসিকোর আগে রদ্রিকে বিশ্রাম দেওয়া প্রয়োজন ছিল : ফ্লিক

আপডেট টাইম : ০৮:১১:২৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬