ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে ৪ নং দিওড় ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মোঃ মোস্তাফিজুর রহমান কৃষি জমিতে মাছ চাষের নামে মাটি কেটে বিক্রির অভিযোগ এল নিনোর প্রভাবে পেরুতে দাবানলে ১২ জনের মৃত্যু দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় পর্যটন কার্নিভাল শুরু কাল এআই ব্যবসা বাড়াতে নতুন শেয়ার ছাড়ছে মেটা, নজরে মিউজ সুরা বালাদে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে মালয়েশিয়ায় একটি অফিস থেকে ২০টির বেশি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার আ.লীগ ও একটি গুপ্ত দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ সাইবার সিকিউরিটিসহ সংবাদমাধ্যম সংশ্লিষ্ট আইন সংশোধনের কাজ চলছে: তথ্যমন্ত্রী

জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল যুগে বইয়ের মলাট কিংবা সাদা পৃষ্ঠায় চোখ রাখা পাঠকের সংখ্যা কমছে। কিন্তু কবিতা কিংবা সাহিত্য আদতে কি মরেছে? একটুও নয়। কবির কবিতা আবার জীবন্ত হয়ে উঠেছে ফেসবুকের রিলস কিংবা ইউটিউবে। ভিডিও স্ক্রলিং করতেই এই তো শোনা যায়¬–‘হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দু-দণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন।’

বাংলা আধুনিক কবিতার সবচেয়ে একা ও নিভৃতচারী কবি ছিলেন জীবনানন্দ দাশ। জীবদ্দশায় ছিলেন কিছুটা উপেক্ষিত ও নিঃসঙ্গ। বাংলা কাব্যজগতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাববলয় থেকে বেরিয়ে তিনি নিয়ে এসেছিলেন সম্পূর্ণ ভিন্ন এক সুর, স্বকীয় শব্দচয়ন ও বিষণ্নতার ঘোর। তৎকালীন সাহিত্যিক সমাজের অনেকেই তার কবিতার জটিল বিন্যাস, রূপক ও উপমাকে সহজে মেনে নিতে পারেননি। কিন্তু সময়ের পরিক্রমায় তিনি হয়ে উঠেছেন আধুনিক বাংলা কবিতার সবচেয়ে অনিবার্য নাম।

মৃত্যুর সাত দশকের বেশি সময় পেরিয়ে গেলেও তার কবিতার মায়াবী জগত্ আজও পাঠককে টানে। কবি বুদ্ধদেব বসু তাকে যথার্থই আখ্যা দিয়েছিলেন ‘নির্জনতম কবি’ হিসেবে। তিনি শুধু প্রকৃতির সৌন্দর্য আঁকেননি, বরং নাগরিক জীবনের ক্লান্তি, হতাশা, বিষণ্নতা এবং মানব অস্তিত্বের জটিল মনস্তত্ত্ব ফুটিয়ে তুলেছেন তার লেখায়। ধানসিঁড়ি নদীকে এমন এক মহিমায় উজ্জ্বল করেছেন, যা পাঠককে বারবার আবহমান গ্রামবাংলার কাছে ফিরিয়ে নিয়ে যায়।

‘আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে – এই বাংলায়
হয়তো মানুষ নয় – হয়তো বা শঙখচিল শালিখের বেশে’

জীবনানন্দ দাশ বেঁচে থাকা অবস্থায় খুব বেশি প্রচার বা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাননি। জীবদ্দশায় তার মাত্র সাতটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল। তবে তার মৃত্যুর পর তার ট্রাঙ্ক ও পাণ্ডুলিপিগুলো উদ্ধার করা হলে সেখানে তার অপ্রকাশিত কবিতা ছাড়াও বহু উপন্যাস ও ছোটগল্প সামনে আসে যেগুলো পরে বিখ্যাত হয়ে ওঠে।

তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে— ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা (মৃত্যুর পর প্রকাশিত)। তার ‘বনলতা সেন’ কবিতাটি বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় এবং আবৃত্তিযোগ্য রোমান্টিক কবিতা হিসেবে সর্বজনস্বীকৃত। কবিতার পাশাপাশি তার রচিত উপন্যাস (যেমন: মাল্যবান, সুতীর্থ) এবং ‘কবিতার কথা’ নামক প্রবন্ধগ্রন্থও আধুনিক চিন্তার চমৎকার স্মারক।

জীবনানন্দ দাশের কবিতায় বাংলার নিসর্গ, ধানসিঁড়ি নদী, রূপসী প্রকৃতির রূপ যেমন মূর্ত হয়ে উঠেছে, তেমনি এসেছে মানুষের অন্তর্লীন নিঃসঙ্গতা ও আধুনিক নগরজীবনের ক্লান্তি। বিশ শতকের দ্বিতীয়ার্ধের কবিদের কাছে তিনি হয়ে ওঠেন রবীন্দ্রনাথের পরবর্তী বাংলা কবিতার প্রধান পথপ্রদর্শক।

জীবনানন্দ দাশকে বলা হয় সংবেদনশীলতার কবি। চারপাশের বৈরী পরিবেশ, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ব্যক্তিগত জীবনের নানাবিধ টানাপোড়েন সত্ত্বেও তিনি সত্য ও সৌন্দর্যের সন্ধান থামাননি। আজকের এই ব্যস্ত আর দৌড়ঝাঁপের জীবনে জীবনানন্দের কবিতা ঠিক যেন এক ফালি শান্ত ছায়া। চারপাশের সব কোলাহল ভুলে যা আমাদের শেখায় নিজের ভেতরের একাকীত্ব বা নির্জনতাকে ভালোবাসতে।

উল্লেখ্য, যুগস্রষ্টা এই মহান কবির আদি নিবাস বাংলাদেশের বরিশালে। যদিও কবির পূর্বপুরুষগণ ঢাকা জেলার তৎকালীন বিক্রমপুর পরগণার কুমারভোগের গাওপাড়ার বাসিন্দা ছিলেন। গ্রামটি পদ্মায় বিলীন হয়ে যায়। ১৮৮৩ সালের দিকে বিক্রমপুর থেকে বরিশালে চলে আসে দাশ পরিবার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরামপুরে ৪ নং দিওড় ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মোঃ মোস্তাফিজুর রহমান

জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ

আপডেট টাইম : ০২:২২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬