ঢাকা ০২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদেশি বিনিয়োগ বাড়াতে সমন্বিত কাঠামোর ওপর গুরুত্বারোপ করলেন আশিক চৌধুরী সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র জমা জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতে পিছপা হবে না পুলিশ: আইজিপি পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টে রিট ভারতের টানা ষষ্ঠ সিরিজ জয়ের মিশনে টিকে থাকার চ্যালেঞ্জ নিউজিল্যান্ডের ধামইরহাটে দলীয় করনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ব্রাজিলের রাজনীতিতে লুলার দাপট বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আইজিপির

পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আইজিপির

 বাংলাদেশ পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন আইজিপি (ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ) মো. আলী হোসেন ফকির।

আজ সকালে পুলিশ হেডকোয়ার্টার্স চত্বরে একটি গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর উদ্যোগে ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির’ অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ এ কর্মসূচি গ্রহণ করেছে।

বাংলাদেশ পুলিশের সকল ইউনিট, পুলিশ  ব্যারাক, পুলিশের আবাসিক এলাকা এবং অফিস চত্বরের উপযুক্ত স্থানে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষসহ সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করা হবে।

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগকে সফল করার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশের বনজ সম্পদ বৃদ্ধি করতে  সকলকে উদ্বুদ্ধ করা বাংলাদেশ পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিদেশি বিনিয়োগ বাড়াতে সমন্বিত কাঠামোর ওপর গুরুত্বারোপ করলেন আশিক চৌধুরী

পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আইজিপির

আপডেট টাইম : ০১:২১:০০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬