হিলি প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলায় দিনব্যাপী জব ফেয়ার মেলা শুরু হয়েছে। আয়োজকরা জানিয়েছেন- জব ফেয়ারের অংশগ্রহনের লক্ষ্যে ২৫ হাজার মানুষ রেজিষ্ট্রেশন করেছে। সকাল থেকে শুরু হওয়া দিনব্যাপী এই মেলায় চাকুরীর আশায় এক মাঠে জড়ো হয়েছে ৩০ হাজার যুবক-যুবতী।
আজ মঙ্গলবার(২৮ অক্টোবর) সকাল থেকে বিরামপুর সরকারী কলেজ মাঠে এই চাকুরীর মেলা শুরু হয়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
মেলায় ৮৩টির অধিক বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। সকাল ৮টা থেকে দুর দুরান্ত থেকে চাকুরী প্রার্থীরা বিরামপুর সরকারী কলেজ মাঠে জড়ো হতে শুরু করেন।
মেলার আয়োজক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন,
সোমবার পর্যন্ত এই মেলায় অংশ নেয়ার জন্য মোট ২৫ হাজার রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়েছে। পাশাপাশি যারা রেজিষ্ট্রেশন করতে পারেন নাই, তারাও মেলায় অংশ নিতে পারবেন। সব মিলিয়ে ৩০ হাজারের বেশি যুবক-যুবতী অংশ নিচ্ছেন।
মেলার মুল উদ্যোক্তা প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শিক্ষিত যুবক-যুবতীদের জন্য চাকুরির ব্যবস্থা করছেন। বিএনপি সরকার যুবক-যুবতিদের চাকুরী নিশ্চিত করতে কাজ করছে। বিরামপুরের চাকুরীর মেলায় আমাদের ধারনার চেয়েও বেশি রেজিষ্ট্রেশন হয়েছে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 





















