ঢাকা ০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই লাখ টাকার ভেজাল পণ্য ধ্বংস কক্সবাজারে টিউবওয়েল বসাতে গিয়ে বেরিয়ে আসছে গ্যাস, জলছে আগুন দিনাজপুরের বিরামপুরের জব ফেয়ারে বদলাবে মানুষের চিন্তা-চেতনা, সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ জাহিদ হোসেন কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর কেশবপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত শার্শায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নদীতে মাছ অবমুক্তকরন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত তুরাগে ভেঙে দেওয়া হলো নারী উদ্যোক্তার রেষ্টুরেন্ট ; সন্তানের অধিকার প্রতিষ্ঠার দাবিতে স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্যারিস খাল বাঁচাতে ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের চলো খাল বাঁচাই অভিযানে গো আপ ফাউন্ডেশন তৃণমূল নারীদের অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিতই সরকারের অগ্রাধিকার : মাহদী আমিন বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এক দম্পতি ও তাদের দুই বছর বয়সী সন্তান দেশে ফিরেছেন

বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এক দম্পতি ও তাদের দুই বছর বয়সী সন্তান দেশে ফিরেছেন

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে এক দম্পতি ও তাদের দুই বছর বয়সী সন্তান দেশে ফিরেছেন।

সোমবার রাতে তারা দেশে ফেরেন বলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি সাইফুর রহমান জানিয়েছেন।

তিনি বলেন, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীন বেনাপোল আইসিপির সীমান্ত পিলার ১৮/৮-এস সংলগ্ন শূন্যরেখায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদের বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

এ সময় দুই দেশের ইমিগ্রেশন কর্মকর্তা, পুলিশ, পেট্রাপোল ও বেনাপোল আইসিপির কোম্পানি কমান্ডার এবং বিভিন্ন সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

ফেরত আসা তিনজনের বাড়ি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার ধরাদোয়া ধেথলার (ডেপুয়ারপাড়) গ্রামে।

তাদের বরাতে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান বলেন, ভালো কাজের আশায় ২০২৩ সালে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যায়। সেখানে অবস্থানকালে অবৈধ অনুপ্রবেশ ও অবৈধভাবে অবস্থানের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে।

পরে তাদের কেরালার পাঠানপুরামে গান্ধীভবন আন্তর্জাতিক ট্রাস্টে রাখা হয়। এরপর দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তিনজনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয় বলে জানান সাইফুর।

তিনি বলেন, “থানায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে তাদের যশোরের মানবাধিকার সংগঠন ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’এর প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে। সংগঠনটির প্রতিনিধিরা তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন।”#

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই লাখ টাকার ভেজাল পণ্য ধ্বংস

বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এক দম্পতি ও তাদের দুই বছর বয়সী সন্তান দেশে ফিরেছেন

আপডেট টাইম : ০৬:৪৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬