ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-পার্লামেন্টে অনলাইনে যুক্ত হবে সংসদের বিল, এমপিদের উপস্থিতি ও ভোটের রেকর্ড এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদে নারী সদস্য নেই, আরপিও লঙ্ঘন: টিআইবি আধিপত্যবাদী তৎপরতা রুখে দিতে হবে: এমপি এরশাদ উল্লাহ উলিপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃ/ত্যু কালিয়াকৈরে তুরাগ নদীতে বন্ধুদের সাথে সাতার কাটতে গিয়ে নিখোজ গার্মেন্টস শ্রমিকের লাশ উ/দ্ধার চমেক ও চসিকের ৫৭ স্বাস্থ্যসেবা কেন্দ্রে ৩ কোটি টাকার ওষুধ বিতরণ বিশ্বকাপের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনার নথি দেখাতে রাজি ফিফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতির কার্যক্রম দ্রুত শেষ করার নির্দেশ বিদেশি বিনিয়োগকারীদের অনুকূলে অগ্রাধিকার শেয়ার ইস্যুর অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

বাণিজ্য বৃদ্ধিতে দ্রুত সিইপিএ চুক্তি স্বাক্ষরে বাংলাদেশ-ইউএইর গুরুত্বারোপ

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে দ্রুত একটি সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) সম্পাদনের ওপর গুরুত্বারোপ করেছে উভয় দেশ।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল অ্যান্টিগুয়া ও বার্বুডার সেন্ট জোনসে বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির ও সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম বিনতে ইব্রাহিম আল হাসিমির মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

২৮তম কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের (সিএইচওজিএম) ফাঁকে তারা এই দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন।

বাংলাদেশ ও ইউএই’র মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় করতে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনার সময় উভয় পক্ষ প্রস্তাবিত চুক্তিটি দ্রুত কার্যকর করার বিষয়ে তাগিদ দেন।

বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারে দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশী কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সুবিধা বৃদ্ধি এবং সেখানে অবস্থানরত বাংলাদেশীদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিতের বিষয়টি গুরুত্বের সাথে স্থান পায়।

এছাড়া বাংলাদেশের বন্দর অবকাঠামোতে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ ও বিভিন্ন বহুপক্ষীয় ফোরামে পারস্পরিক সমর্থনের বিষয়টিও আলোচনায় উঠে আসে।

একই সাথে রোহিঙ্গা সংকটের মূল কারণগুলো মোকাবিলাসহ এই সংকট নিরসনে বাংলাদেশকে সহযোগিতা করার বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ই-পার্লামেন্টে অনলাইনে যুক্ত হবে সংসদের বিল, এমপিদের উপস্থিতি ও ভোটের রেকর্ড

বাণিজ্য বৃদ্ধিতে দ্রুত সিইপিএ চুক্তি স্বাক্ষরে বাংলাদেশ-ইউএইর গুরুত্বারোপ

আপডেট টাইম : ০২:৫৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬