ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে অরাজনৈতিক সংগঠন জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু ধামইরহাটে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের সভা অনুষ্ঠিত খাজা বাবার অসাম্প্রদায়িক ভারতের স্বপ্নভঙ্গ: জিন্নাহর রাজনীতি যেভাবে সব মানুষের ইন্ডিয়াকে রামরাষ্ট্রে রূপান্তর করল প্রাইম টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন কেএম শহীদুল ইসলাম বীরগঞ্জে প্রকাশ্য দিবালোকে পথরোথ করে মারপিট ছিনতাই, মাইক্রোবাসে তুলে নিয়ে অপহরনের চেষ্টা, থানায় অভিযোগ হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন ডিআইজি (এফডিএমএন), কক্সবাজার কেশবপুর প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি ওয়াজেদ খান ডবলু সাধারন সম্পাদক বুলবুল প্রধানমন্ত্রীর সৌরবিদ্যুৎ পরিকল্পনা ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও শিল্পপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে : মাহদী আমিন বীরগঞ্জে প্রকাশ্য দিবালোকে পথরোথ করে মারপিট ছিনতাই, মাইক্রোবাসে তুলে নিয়ে অপহরনের চেষ্টা, থানায় অভিযোগ আসামি দেলোয়ার চেয়ারম্যানের প্রশাসনিক সভায় উপস্থিতি নিয়ে স্থানীয় নেতৃবৃন্দের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ

মেহেরপুর জেলা রেজিস্ট্রার কার্যালয় পরিদর্শন করলেন বিএনপির নেতারা

জেলা রেজিস্ট্রার কার্যালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।

দলিল নিবন্ধনে অতিরিক্ত অর্থ আদায়, দালালদের দৌরাত্ম্য, সেবা নিতে হয়রানি ও ঘুষ লেনদেনের অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা এ পরিদর্শন করেন।

এ সময় দলীয় কোনো ব্যক্তি সরকারি দপ্তর থেকে আর্থিক সুবিধা নিলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান নেতারা।

আজ মঙ্গলবার দুপুর ৩টার দিকে তারা মেহেরপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ে গিয়ে দাপ্তরিক কার্যক্রমের খোঁজখবর নেন।

এ সময় দলিল নিবন্ধনে নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায় না করা, সেবা নিতে আসা সাধারণ মানুষকে হয়রানি না করা এবং কোনো কর্মকর্তা-কর্মচারী যেন উৎকোচ গ্রহণ না করেন, এ বিষয়ে সতর্ক করেন তারা।

পরিদর্শন শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, রেজিস্ট্রি অফিস নিয়ে সাধারণ মানুষের মধ্যে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।

দলিলপ্রতি রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন ব্যক্তির টাকা নেওয়া এবং সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধেও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ শোনা যায়।

তবে খোঁজ নিয়ে তারা মেহেরপুর রেজিস্ট্রি অফিসে এ ধরনের ঘটনার প্রমাণ পাননি বলে জানান। এরপরও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তারা কার্যালয়টি পরিদর্শন করেছেন।

এ সময় জেলা রেজিস্ট্রার সালাহউদ্দিন আহম্মেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিন্টু এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসাদুলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে অরাজনৈতিক সংগঠন জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

মেহেরপুর জেলা রেজিস্ট্রার কার্যালয় পরিদর্শন করলেন বিএনপির নেতারা

আপডেট টাইম : ০৮:১৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬