ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে মৌলিক প্রশিক্ষণের সমাপনী প্যারেড, অঙ্গীভূত আনসার (জাতীয় নিরাপত্তায় পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের) জগন্নাথপুরে অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে নির্বাহী কর্মকর্তা বরাবরে ব্যবসায়ীদের অভিযোগ ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ধামইরহাটে ঘাতক ট্রাকের ড্রাইভার কেড়ে নিলো এক তরুনের প্রাণ হিলিতে বিএনপির প্রতিষ্ঠাকালিন সভাপতি আকরাম হোসেনের কবর জিয়ারত করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্ল্যান্টের অনুমোদন নেই, তবু হেভি ক্রুড আমদানিতে বিপিসির দ্বারস্থ সুপার পেট্রোকেমিক্যাল

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

​রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচি (আর আরএম ইপি) প্রকল্পে কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি কারী হাবিবুর রহমানের ও শাহাজান সিরাজের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

​স্থানীয় নাম প্রকাশ অনিচ্ছুক এক ইউপি সদস্য জানান মঙ্গলবার ৩ নভেম্বর ২৬ তারিখ উপজেলার গুনাইগাছ ইউনিয়নে আর আরএম ইপিপ্রকল্পের আওতায় নারী কর্মী নিয়োগ প্রক্রিয়া নিয়ে কথা বলতে উপজেলা প্রকৌশলী প্রদীপ কুমার ইউনিয়ন পরিষদ ভবনে যান গুনাইগাছ ইউনিয়ন বিএনপির সভাপতি কারী হাবিবুর রহমান ও তার অনুসারীরা। নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে কথাকাটা কাটির একপর্যায়ে কারী হাবিবুর রহমানের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি উপজেলা প্রকৌশলীর ওপর চড়াও হন এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

​ভুক্তভোগী উপজেলা প্রকৌশলী জানান, “সরকারি নিয়মকানুন ও নীতিমালার আলোকেই আর আরএমইপি প্রকল্পের কর্মী বাছাই ও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছিল। কিন্তু কারী হাবিবুর রহমান নিজ পছন্দের লোকজনকে নিয়োগ দেওয়ার জন্য অবৈধ চাপ সৃষ্টি করেন। এতে রাজি না হওয়ায় তিনি ও তার সাঙ্গোপাঙ্গরা আমার ইউপি অফিসে ঢুকে আমাকে গালিগালাজ করেন এবং একপর্যায়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

​এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি শারীরিক লাঞ্ছনার অভিযোগ অস্বীকার করে বলেন, “নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও স্বজনপ্রীতির প্রতিবাদ জানাতে আমরা গিয়েছিলাম। সেখানে কেবল বাগ্‌বিতণ্ডা হয়েছে, কাউকে লাঞ্ছিত করা হয়নি।”
​উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো: শওকত আলী জানান, আমি এখনো কোন লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি। উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ জানান বিষয়টি অত্যন্ত দুঃখজনক আমি এমন আশা কখনো করিনি আশা করি স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বিষয়টি সমাধান করবেন আর সমাধান না হলে আইনি ব্যাবস্থা সহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে মৌলিক প্রশিক্ষণের সমাপনী প্যারেড, অঙ্গীভূত আনসার (জাতীয় নিরাপত্তায় পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের)

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

আপডেট টাইম : ১১:২৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬