রিপোর্টার:মোহাম্মদ সুমন হোসাইন:
নওগাঁর ধামইরহাটে পুলিশ সুপারের নির্দেশে স্পেশাল ড্রাইভ পরিচালনা করে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার ও একজন চোরকে গ্রেফতার করেছে ধামইরহাট থানা পুলিশ।
বাদী মো: রেজাউল (৩১) এর TVS Metro ১০০ সিসি মোটরসাইকেলটি গত ০৪-১১-২০২৬ তারিখ দুপুর ২টার সময় তার কর্মরত প্রতিষ্ঠান মজনু রুটি ফ্যাক্টরির স্টাফ রুমে রাখা ছিল। ওইদিন দুপুর অনুমান ২টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে যেকোনো সময় অজ্ঞাতনামা চোর/চোরেরা মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।
অনেক খোঁজাখুঁজির পর বাদী জানতে পারেন, একই প্রতিষ্ঠানে কর্মরত আসামি মো: শাকিল (২২), পিতা- আশরাফ হোসেন এবং তালহা (২১), পিতা- মো: রেজাউল, উভয় সাং- রুপনা-রায়নপুর, থানা ধামইরহাট, জেলা নওগাঁসহ অজ্ঞাতনামা ২/৩ জন তার মোটরসাইকেলটি চুরি করেছে। সেই সাথে চোর ধামইরহাট থানা এলাকায় অবস্থান করছে।
বিষয়টি পুলিশ সুপার অবহিত হওয়ার পর অফিসার ইনচার্জ মো: মমতাজুল হককে দ্রুত একটি চৌকস টিমকে অভিযান পরিচালনার নির্দেশনা প্রদান করেন।
পরে বিশেষ টিম ধামইরহাট ইউনিয়ন পরিষদ এলাকায় স্থানীয় জনসাধারণের সহযোগিতায় অভিযান পরিচালনা করে মোটরসাইকেলটি উদ্ধার ও প্রধান আসামি শাকিল হোসেনকে গ্রেফতার করে।
আসামি শাকিল হোসেনকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে গত ০৪/১১/২০২৬ খ্রি: তারিখে আসামি মো: তালহাসহ মোটরসাইকেলটি চুরি করার কথা স্বীকার করে। অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামি মো: শাকিল হোসেন এলাকায় মাঝেমধ্যে চুরি করতো।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 
























