ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০০ কোটি ছাড়াল সুরিয়ার ‘সিন’ ১-০ গোলে পিছিয়ে গেল বাংলাদেশ কার্যক্রম চালাতে ব্যর্থ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত তৃতীয় টার্মিনাল চালুকরণে সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে হবে ; বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বদলগাছীতে হায়দার আলী হ/ত্যা: ১২ দিন পর ২ আসামি গ্রে/ফতার, স্বজনদের দাবি মূল রহস্য এখনো অজানা নরসিংদীর শিবপুরে জাকের পার্টির দাওয়াতী রেলি অনুষ্ঠিত চীনা ভাষায় যৌথ ডক্টরাল প্রোগ্রাম চালু করবে ঢাবি ও বেইজিং নরমাল ইউনিভার্সিটি দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত স্বর্ণ কারিগর প্রতারণা ও আত্মসাতের অভিযোগ, অনুসন্ধান করতে গিয়ে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি নতুন করে বিতর্কে স্যান্ডপেপার-কান্ড, অস্বস্তি কাটছে না অস্ট্রেলিয়ান ক্রিকেটে

ইনজুরিতে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন বাংলাদেশ অধিনায়ক

 নারী ইমার্জিং নেশন্স ট্রফি থেকে ছিটকে গেছেন বাংলাদেশ অধিনায়ক নাহিদা আক্তার। এই টুর্নামেন্টে প্রথমবারের মত টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন নাহিদা। তবে চোটের কারণে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন।

তাকে ছাড়াই বাংলাদেশ গতকাল জিম্বাবুয়েকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে।
নাহিদার অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন নিয়মিত সহ-অধিনায়ক সোবহানা মোস্তারি।

প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে চোট পান নাহিদা। নিজের প্রথম ওভার করতে গিয়ে চতুর্থ বলে শাওয়াল জুলফিকারের একটি শট ফলো থ্রুতে ধরতে গিয়ে ডান হাতের তর্জনিতে আঘাত পান তিনি।
পরে ম্যাচ শেষে তর্জনিতে অস্বস্তি অনুভব করেন নাহিদা। সেই চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে খেলা হয়নি বাঁহাতি এই স্পিনারের।

পাকিস্তানের কাছে ৮ উইকেটে পরাজয় দিয়ে আসর শুরু করার পর জিম্বাবুয়েকে বড় ব্যবধানে পরাজিত করে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ।

দুই ম্যাচে একটি জয় নিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার তিন নম্বরে আছে বাংলাদেশ। ১৬ নভেম্বর পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ দুই নম্বরে থাকা নেদারল্যান্ডস।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

২০০ কোটি ছাড়াল সুরিয়ার ‘সিন’

ইনজুরিতে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন বাংলাদেশ অধিনায়ক

আপডেট টাইম : ০১:১৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬