ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০০ কোটি ছাড়াল সুরিয়ার ‘সিন’ ১-০ গোলে পিছিয়ে গেল বাংলাদেশ কার্যক্রম চালাতে ব্যর্থ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত তৃতীয় টার্মিনাল চালুকরণে সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে হবে ; বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বদলগাছীতে হায়দার আলী হ/ত্যা: ১২ দিন পর ২ আসামি গ্রে/ফতার, স্বজনদের দাবি মূল রহস্য এখনো অজানা নরসিংদীর শিবপুরে জাকের পার্টির দাওয়াতী রেলি অনুষ্ঠিত চীনা ভাষায় যৌথ ডক্টরাল প্রোগ্রাম চালু করবে ঢাবি ও বেইজিং নরমাল ইউনিভার্সিটি দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত স্বর্ণ কারিগর প্রতারণা ও আত্মসাতের অভিযোগ, অনুসন্ধান করতে গিয়ে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি নতুন করে বিতর্কে স্যান্ডপেপার-কান্ড, অস্বস্তি কাটছে না অস্ট্রেলিয়ান ক্রিকেটে

দিনাজপুরের বিরামপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত,প্রধান অতিথি সংসদ সদস্য ডা.জাহিদ হোসেন

মোঃ নয়ন মিয়া দিনাজপুর জেলা প্রতিনিধি :

‘ডায়াবেটিসে দেরি নয়,ব্যবস্থা নিন এখনই’এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে যথাযোগ্য গুরুত্ব ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে বিরামপুর ডায়াবেটিস সমিতি ও হাসপাতালের আয়োজনে বিরামপুর ঘাটপাড়ে এক রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিরামপুরে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা.এ জেড এম জাহিদ হোসেন। বিরামপুর ডায়াবেটিস সমিতি ও হাসপাতালের আহ্বায়ক ডা.ইমার উদ্দিন কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিলা খাতুন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুব্রত কুমার সেন এবং দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি মোঃ আতিকুর রহমান রাজা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিরামপুর ডায়াবেটিস সমিতি ও হাসপাতালের সদস্য সচিব মিঞা শফিকুল আলম (মামুন)।

আলোচনা সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস বর্তমানে একটি উদ্বেগজনক জনস্বাস্থ্য সমস্যা। তবে সচেতনতা,নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সঠিক খাদ্যাভ্যাস,শারীরিক পরিশ্রম এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ডায়াবেটিসের লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে হবে। একই সঙ্গে পরিবার ও সমাজের প্রতিটি স্তরে ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।

বক্তারা আরও বলেন,ডায়াবেটিস শুধু একজন ব্যক্তির সমস্যা নয়,এটি পরিবার ও সমাজের ওপরও প্রভাব ফেলে। তাই রোগ সম্পর্কে ভুল ধারণা দূর করে নিয়মিত চিকিৎসা গ্রহণ এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান,বিরামপুর ডায়াবেটিস সমিতি ও হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ শিরন আলম,মুকুন্দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ এবং জোতবানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মন্ডলসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক,সামাজিক ও পেশাজীবী ব্যক্তিবর্গ। এছাড়াও বিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিরামপুর ডায়াবেটিস সমিতি ও হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং সমিতির নিয়মিত সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বিশ্ব ডায়াবেটিস দিবসের তাৎপর্য তুলে ধরে ডায়াবেটিস প্রতিরোধ,প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন,বিরামপুর ডায়াবেটিস সমিতি ও হাসপাতাল ভবিষ্যতেও সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং ডায়াবেটিস বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।আয়োজনে: বিরামপুর ডায়াবেটিস সমিতি ও হাসপাতাল,বিরামপুর, দিনাজপুর।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

২০০ কোটি ছাড়াল সুরিয়ার ‘সিন’

দিনাজপুরের বিরামপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত,প্রধান অতিথি সংসদ সদস্য ডা.জাহিদ হোসেন

আপডেট টাইম : ০১:৪৭:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬