ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

রূপসা নদীর বাঁকে সিনেমার শুটিং ঢাকার পুরনো কারাগারে

বিনোদন প্রতিবেদক,সিটিজেন নিউজ:তানভীর মোকাম্মেল নির্মাণ করছেন সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘রূপসা নদীর বাঁকে’। সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রটির কাহিনি গড়ে উঠেছে একজন ত্যাগী বামপন্থী নেতাকে ঘিরে, যাকে ১৯৭১ সালে রাজাকাররা হত্যা করে।

পরিচালক জানান, ইতিমধ্যে খুলনার বৈঠাঘাটা ও ফুলতলা উপজেলার গ্রামাঞ্চলে, দৌলতপুর স্টেশনে এবং কুমিল্লায় ছবিটির শুটিং হয়েছে। শেষ হয়েছে পঁচানব্বই ভাগ শুটিং।
কেবল কারাগারের অভ্যন্তরের কিছু দৃশ্যের শুটিং বাকী। আগামী ২৬ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সেই দৃশ্যগুলো ধারণ করা হবে ঢাকার পুরনো কারাগারে। তেমনি করেই প্রস্তুতি নিয়েছেন বলে নিশ্চিত করলেন নির্মাতা।

তানভীর মোকাম্মেল বলেন, ‘ঢাকার পুরনো কারাগারটি এতদিন খালি না থাকায় শুটিং করা সম্ভব হচ্ছিল না। বর্তমানে কারাগার খালি রয়েছে। অনুমতিও পাওয়া গেছে। তাই এবার সবাইকে নিয়ে কারাগারের দৃশ্যগুলো শেষ করতে চাই। এ লটে খাপড়া ওয়ার্ডের জেলহত্যার অংশের শুটিং করা হবে।’

‘রূপসা নদীর বাঁকে’ ছবিটির চিত্রগ্রহণ করছেন মাহবুবুর রহমান খান, শিল্পনির্দেশক ও প্রধান সহকারি পরিচালক উত্তম গুহ। এর আবহসঙ্গীত করছেন সৈয়দ সাবাব আলী আরজু, পোশাক ও কাস্টিং ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন চিত্রলেখা গুহ এবং সহকারী পরিচালনায় রয়েছেন রানা মাসুদ ও সগীর মোস্তফা।

ছবিতে বিভিন্ন বয়সে বামপন্থী নেতাটির চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান শোভন, খায়রুল আলম সবুজ ও তাওসিফ সাদমান তূর্য্য। অন্যান্য চরিত্রে রয়েছেন নাজিবা বাশার, রামেন্দু মজুমদার, আতাউর রহমান, চিত্রলেখা গুহ, কেরামত মওলা, ঝুনা চৌধুরী, আফজাল কবির, মাসুম বাশার, বৈশাখী ঘোষ, ইকবাল আহমেদ ও আরও অনেকেই।

পরিচালক নিশ্চিত করেছেন, সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে বিজয় দিবস উপলক্ষে মুক্তি পাবে ‘রূপসা নদীর বাঁকে’।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

রূপসা নদীর বাঁকে সিনেমার শুটিং ঢাকার পুরনো কারাগারে

আপডেট টাইম : ১১:৪৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯