ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

জাপানের দুই যুদ্ধজাহাজ চট্টগ্রাম বন্দরে

অনলাইন ডেস্ক: জাপানের মেরিটাইম সেলফ্ ডিফেন্স ফোর্সের (জেএমএসডিএফ) দুটি যুদ্ধজাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। জেএস বানজো ও জেএস তাকাশিমা নামের জাহাজ দুটি রোববার (৬ অক্টোবর) চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে জাহাজ দুটিকে স্বাগত জানায়।

পরে চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন সৈয়দ হেলাল হোসেন জাহাজ দুটির অধিনায়ককে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের প্রতিনিধিসহ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, সফরকারী জাহাজ দুটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছলে নৌবাহিনীর জাহাজ ‘দূর্জয়’ তাদের অভ্যর্থনা জানায়।

বাংলাদেশে অবস্থানকালে জাহাজ দুটির অধিনায়ক এবং বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের প্রতিনিধিরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া, সফরের অংশ হিসেবে জাহাজের কর্মকর্তা ও নাবিকরা নৌবাহিনী জাহাজ সমুদ্র জয়, বাংলাদেশ নেভাল একাডেমি, স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিস (এসএমডব্লিউটি), বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটিসহ নৌবাহিনী পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল ‘আশার আলো’ এবং চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক পর্যটন এলাকা পরিদর্শন করবেন।

জাহাজ দুটির এই শুভেচ্ছা সফর বাংলাদেশ ও জাপানের মধ্যকার পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। উল্লেখ্য, তিনদিনের শুভেচ্ছা সফর শেষে জাহাজ দুটি আগামী ৮ অক্টোবর বাংলাদেশ ত্যাগ করবে।

সূত্র : আইএসপিআর

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

জাপানের দুই যুদ্ধজাহাজ চট্টগ্রাম বন্দরে

আপডেট টাইম : ১১:৪৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯