ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

স্তন ক্যান্সার প্রতিরোধে যেসব সবজি খাবেন

লাইফস্টাইল ডেস্ক: ক্যান্সার হলে একজন মানুষ এমনিতেই ভেঙে পড়ে। কারণ একে তো ব্যয়বহুল চিকিৎসা তার ওপরে প্রাণনাশের ভয়। সব কিছু মিলিয়ে একজন ক্যান্সার আক্রান্ত মানুষ মানসিকভাবে প্রচুর ভেঙে পড়ে। তাই ক্যান্সার রোগ প্রতিরোধ ইচ্ছে সবচেয়ে ভালো উপায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-এর একটি সমীক্ষায় জানা গেছে, প্রতি বছর প্রায় ১৩ লাখ ৮০ হাজার মানুষ নতুন করে স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। আর ৪ লাখ ৫৮ হাজার মানুষের মৃত্যু হচ্ছে এই রোগে।

তাই খাবার ও জীবনযাত্রার প্রতি নজর দিতে হবে। চিনি ও লবণ খাওয়ার অভ্যাস কমালেই এই রোগ থেকে দূরে থাকা যায়।

ক্যান্সারে নিয়ে সারা বিশ্বে নানা গবেষণায় উঠে এসেছে ম্যালিগন্যান্সি ঠেকানোর উপায়।

সম্প্রতি কয়েকটি গবেষণাপত্রে দাবি করা হয়েছে, ক্যান্সারের টিউমারের বৃদ্ধি (ম্যালিগন্যান্ট টিউমার) ঠেকাতে ব্রকোলি হয়ে উঠতে পারে অত্যন্ত উপকারী একটি খাবার। বিশেষ করে স্তন ক্যান্সার ঠেকাতে এই সবজি জাদুর মতো কাজ করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’-এর সমীক্ষা অনুসারে, ২০১৭-১৮তে পৃথিবীতে প্রায় ১৩ লাখ ৮০ হাজার মানুষ স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ লাখ ৫৮ হাজার মানুষ।

জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ম্যালিগন্যান্ট টিউমারের বাড়বৃদ্ধি রুখতে গবেষণা চালিয়েছে দীর্ঘ ১০ বছর।

প্রধান গবেষক ইনগ্রিড হ্যারের মতে, ব্রকোলির বিটা-ক্যারোটিন, ফ্ল্যাভোনয়েড, লিউটেন, ক্যারটিনয়েড এবং জিক্সানথিনের মতো একাধিক অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান একাধিক গুরুতর রোগ প্রতিরোধ করতে সাহায্য করে।

তবে ক্যান্সারের বেলায় এই সবজি আরও একটু বিশেষ ভূমিকা রাখে।পরীক্ষায় দেখা গেছে, ব্রকোলিতে থাকা সালফোরাফেন নামক ভেষজ যৌগ প্রায় ৭৫ শতাংশ ক্ষেত্রেই ম্যালিগন্যান্ট টিউমারের বৃদ্ধি ঠেকাতে সক্ষম।

শুধু ক্যান্সারে নয়, ব্রকোলি হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকিও কমায় বলে দাবি হ্যারের।

ব্রকোলির পটাশিয়াম, ক্যালশিয়াম এবং ম্যাগনেশিয়ামের অন্যতম প্রধান জোগানদার। এগুলো স্নায়ুতন্ত্র ও হাড়কে সুস্থ রাখে।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

স্তন ক্যান্সার প্রতিরোধে যেসব সবজি খাবেন

আপডেট টাইম : ০৭:২১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০