ঢাকা ০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

মান্নার পাসপোর্ট তিন মাসের জন্য ফেরত দেয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার পাসপোর্ট তিন মাসের জন্য ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে, এ সময়ের মধ্যে বিদেশ যেতে পারবেন মান্না।

পাসপোর্ট ফেরত চেয়ে মান্নার পক্ষে করা এক আবেদনের শুনানি নিয়ে সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
তবে মান্না দেশে ফেরার তিন সপ্তাহের মধ্যে তার পাসপোর্ট ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জমা দিতে বলা হয়েছে।

আদালতে আজ মান্নার পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইদ্রিসুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

এর আগে ২০১৬ সালের ২৮ নভেম্বর পাসপোর্ট জমা রাখার শর্তে রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উসকানি দেয়ার অভিযোগে করা পৃথক দুই মামলায় মান্নাকে দেয়া হাইকোর্টের জামিন বহাল রেখে আদেশ দেন আপিল বিভাগ।

পুলিশের প্রতিবেদন দাখিল করা পর্যন্ত ওই দুই মামলায় মান্নার জামিন বহাল রাখা হয়। রাষ্ট্রদ্রোহ ও সেনাবিদ্রোহে উসকানির অভিযোগে ২০১৫ সালের ২৪ ফেব্রুয়ারি ও ৫ মার্চ গুলশান থানায় মান্নার বিরুদ্ধে পৃথক মামলা করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

মান্নার পাসপোর্ট তিন মাসের জন্য ফেরত দেয়ার নির্দেশ

আপডেট টাইম : ০২:৪৪:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০১৯