ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

১৯ লাখ শ্রমিক বেতন পেয়েছেন মোবাইলে ব্যাংকিংয়ে

জ্যেষ্ঠ প্রতিবেদক : ঈদের আগে মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস (এমএফএস) বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১৯ লাখ ১৯ হাজার শ্রমিককে এপ্রিল মাসের বেতন-বোনাস দেওয়া হয়েছে।

দেশের এক হাজার ৯৭৫টি তৈরি পোশাক কারখানা ব্রাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান মোবাইল ব্যাংকিং ‘বিকাশ’, ডাচ বাংলা ব্যাংকের ‘রকেট’ এবং বাংলাদেশ ডাক বিভাগের আর্থিক লেনদেন ‘নগদ’ সেবার মাধ্যমে এ অর্থ পেয়েছেন।

শ‌নিবার (২৩ মে) বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এসব তথ্য জানিয়েছে।

বিজিএমইএ এবং বিকেএমইএ সদস্যভুক্ত এসব কারখানার শ্রমিকরা এ সুবিধা পাচ্ছেন।

এর মধ্যে ‘বিকাশ’ এর মাধ্যমে পাঠানো হয়েছে এক হাজার ৮৬টি কারখানার ১০ লাখ দুই হাজার ৮৬ শ্রমিককে বেতন ভাতা। রকেটে মাধ্যমে ৭২০ কারখানা আট লাখ শ্রমিককে বেতন ভাতা দিয়েছে এবং নগদ এর মাধ্যমে পাঠানো হয়েছে ১৬৯ কারখানার ১ লাখ ১৭ হাজার শ্রমিকের বেতন ভাতা দেওয়া হয়েছে। সব মিলিয়ে এক হাজার ৯৭৫টি তৈরি পোশাক কারখানা তাদের ১৯ লাখ ১৯ হাজার ৮৬ জন শ্রমিককে এপ্রিল মাসের বেতন ও বোনাস মোবাইল ব্যাংকিংয়ের পরিশোধ করেছে।

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের বেতন-ভাতা পরিশোধ করতে পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্যাকেজ থেকে উৎপাদনের ন্যূনতম ৮০ শতাংশ পণ্য রপ্তানি করছে এমন সচল প্রতিষ্ঠান সুদবিহীন সর্বোচ্চ দুই শতাংশ হারে সার্ভিসচার্জ দিয়ে ঋণ নিতে পারবে।

তবে এ ঋণ দিয়ে শুধুমাত্র শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করতে হবে। কোনোভাবেই কর্মকর্তাদের বেতন-ভাতা প্রদান করা যাবে না। একইসঙ্গে এ বেতন সরাসরি শ্রমিকের ব্যাংক বা মোবাইল অ্যাকাউন্টে দিতে হবে। নগদ টাকা প্রদান করা যাবে না।

এর পর থেকেই বাধ্য হয়ে পোশাক কারখানার মালিকরা তাদের শ্রমিকদের এমএফএস হিসাব খোলেন। এখন পর্যন্ত প্রায় ২৬ লাখ শ্রমিক মোবাইল ব্যাংকিংয়ে হিসাব খুলেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

১৯ লাখ শ্রমিক বেতন পেয়েছেন মোবাইলে ব্যাংকিংয়ে

আপডেট টাইম : ১১:২০:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০