ঢাকা ০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত স্কুলের দায়িত্ব ফেলে গরুর হাটে ব্যবসা, অফিস সহায়কের বিরুদ্ধে স্কুলে না থাকার অভিযোগ স্বামীর মৃত্যুর পরই সম্পত্তি দখলের পাঁয়তারা, মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংয়ে নওরিন সুলতানা মিশুর অভিযোগ শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা আসন্ন রাজিহার ইউনিয়ন পরিষদ নির্বাচন: নাসিম উদ্দিন স্বপনের মতবিনিময় সভা গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক মাহমুদ সোহেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হুমকি, নতুন করে হামলা দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২

সৌরভের মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে বিসিসিআই

ক্রীড়া ডেস্ক : গত সপ্তাহ দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের পরিচালক গ্রায়েম স্মিথ বলেছেন, আইসিসির ভবিষ্যৎ চেয়ারম্যান হিসেবে সৌরভ গাঙ্গুলিকে দেখতে চান। আর এই সম্ভাবনা নিয়ে কিছুদিন ধরেই আলোচনা চলছে ক্রিকেট বিশ্বে। তবে সৌরভের সামনে আইসিসির চেয়ারম্যান হওয়ার চেয়েও আপাতত নিজ দেশের বোর্ডে সভাপতির জায়গা ধরে রাখার চ্যালেঞ্জ।

জুলাইয়ে দায়িত্ব শেষ হয়ে যাওয়া সৌরভকে তিন বছরের পূর্ণ মেয়াদে সভাপতি পদে রেখে দেওয়ার উদ্যোগ নিয়েছে বিসিসিআই। ভারতীয় বোর্ড এজন্য দ্বারস্থ হয়েছে সুপ্রিম কোর্টেরও। সংবিধানে থাকা লোধা কমিশনের কুলিং অফ সিস্টেম বাদ দিতে চাইছে তারা। সে ক্ষেত্রে সৌরভের সঙ্গে টিকে যাবে বোর্ডের সচিব জয় শাহের পদও।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী, পরপর দুই মেয়াদে কেউ রাজ্য ও কেন্দ্রীয় ক্রিকেট সংস্থার দায়িত্বে ৬ বছর থাকলে এরপর বাধ্যতামূলকভাবে তিন বছরের ‘কুলিং অফ’ পিরিয়ডে থাকতে হবে তাকে।

বিসিসিআইয়ের দায়িত্ব নেওয়ার আগে ৫ বছরের বেশি সময় ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) দায়িত্বে ছিলেন সৌরভ গাঙ্গুলি। এদিকে বিসিসিআই সভাপতি হিসেবে তার মেয়াদ শেষ হবে জুনে। ১ জুলাই থেকে তিন বছরের ‘কুলিং অফ’ পিরিয়ড শুরু হওয়ার কথা তাঁর। আর এই কুলিং অফ সিস্টেম এনেছিলেন বিচারপতি আরএম লোধা। যেটিতে অনুমোদন দিয়েছিলেন সুপ্রিম কোর্ট।

তবে সৌরভকে তিন বছরের পূর্ণ মেয়াদে সভাপতি পদে রাখার জন্য গত ১ ডিসেম্বর বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় এই ধারা সংশোধনের একটি খসড়া করা হয়। সেখানে বলা হয়েছে, ‘কুলিং অফ’ পিরিয়ড কার্যকর হবে কেবল বিসিসিআইয়ের দায়িত্বে টানা দুই মেয়াদে থাকলেই।

এই ধারার চূড়ান্ত অনুমোদনের জন্যই এখন সুপ্রিম কোর্টে আবেদন করেছেন বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধামাল। আবেদনে বলা হয়েছে, ‘কুলিং অফ’ পিরিয়ডের আগের নিয়ম যারা করেছিলেন, মাঠ পর্যায়ে ক্রিকেট পরিচালনা নিয়ে তাদের কোনো অভিজ্ঞতাই ছিল না। ক্রিকেটের বৃহত্তর স্বার্থেই এই পরিবর্তন প্রয়োজন।

এছাড়াও অরুণ ধামাল সৌরভের সভাপতি পদে থাকা প্রসঙ্গে বলেন, ‘২০১৯ সালের ডিসেম্বরে বোর্ডের বার্ষিক সাধারণ সভায় কুলিং অফ পিরিয়ড নিয়ে আলোচনা হয়েছে। বোর্ডের সভাপতি এবং সচিব পদে দুটো টার্মে কাজ করলে তাঁকে বাধ্যতামূলক কুলিং অফে যেতে হবে। ভারতীয় ক্রিকেট বোর্ডে সৌরভ এবং জয়কে প্রয়োজন। ওরা তো বিসিসিআইয়ের দায়িত্ব নিয়ে বেশিদিন কাজই করতে পারল না। তাই এই প্রচেষ্টা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত

সৌরভের মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে বিসিসিআই

আপডেট টাইম : ১১:৩৪:১০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০