সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়ির মানিকছড়িতে গৃহবধুকে ধর্ষণ চেষ্টাকারীকে আটকায় স্থানীয়রা আলোকসজ্জা করা যাবে না ২৫ মার্চ ও ২৬ মার্চ কুড়িগ্রামে জ্বালানি সংকটে জেলা প্রশাসনের নজরদারি কবিতার নাম–সুমহান ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিকে সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রংপুরে ঈদের তৃতীয় দিন : আনন্দের ঢেউয়ে ভাসছে বিনোদন কেন্দ্রগুলো কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা : রিমান্ড শেষে কারাগারে সাগর যাচাই-বাছাই করে তথ্য গ্রহণ ও প্রচারের আহ্বান পানিসম্পদ মন্ত্রীর রিয়াল মাদ্রিদের ডার্বি জয়, শীর্ষে থাকা বার্সেলোনার কষ্টার্জিত জয় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে “পুনর্মিলনী ফিরে দেখা ২০২৬ অনুষ্ঠিত

করোনায় দুই পুলিশ সদস্যের মৃত্যুতে আইজিপির শোকn

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ২৪৭ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক: করোনায় বাংলাদেশ পুলিশের দুই গর্বিত সদস্য ইন্সপেক্টর মো. আব্দুল আজিজ এবং কনস্টেবল মো. এনামুল হকের মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বুধবার (১০ জুন) পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আইজিপি এক শোকবাণীতে বলেন, দেশে করোনা প্রতিরোধের প্রথম দিন থেকেই জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে বাংলাদেশ পুলিশের বীর সদস্যরা সম্মুখযোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করছেন। শহীদ ইন্সপেক্টর মো. আব্দুল আজিজ এবং শহীদ কনস্টেবল মো. এনামুল হকসহ করোনা যুদ্ধে এ যাবত আমাদের ২১ জন সহকর্মী জীবন উৎসর্গ করেছেন। তারা জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে জীবন বিলিয়ে দিয়েছেন। এ আত্মত্যাগের জন্য তারা পুলিশ সদস্যদের কাছে আদর্শ ও অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবেন।

আইজিপি তাদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com