বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

কুমিল্লায় নতুন করে আরও ৮৪ জন করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৩১০ বার পঠিত

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় নতুন করে আরও ৮৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭১৪ জন।

শনিবার (১৩ জুন) কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান এ তথ্য জানান।

নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনে ৪১ জন, মুরাদনগরে চারজন, লাকসামে ১১ জন, চৌদ্দগ্রামে ১৩ জন, বুড়িচংয়ে একজন, নাঙ্গলকোটে নয়জন ও বরুড়ায় পাঁচজন রয়েছেন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৪৮ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ২৯৮ জন।

মোট আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনে ৩৪৫ জন, দেবীদ্বারে ১৯২ জন, মুরাদনগরে ১৭৪ জন, চান্দিনায় ১৩৬ জন, লাকসামে ১১৪ জন, চৌদ্দগ্রামে ১৬০ জন, বুড়িচংয়ে ১০৭ জন, নাঙ্গলকোটে ৮৭ জন, আদর্শ সদরে ৭৯ জন, দাউদকান্দিতে ৫৮ জন, সদর দক্ষিণে ৩৩ জন, তিতাসে ৩৯ জন, ব্রাহ্মণপাড়ায় ৩৩ জন, বরুড়ায় ৪৩ জন, মনোহরগঞ্জে ৩০ জন, হোমনায় ২৬ জন, মেঘনায় ২৩ জন, লালমাইয়ে ১৩ জন রয়েছেন।

কুমিল্লায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৪৯৩ জনের। নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে ১১ হাজার ৫৮৮ জনের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com