ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

হেলাল হত্যা মামলার মূল আসামি রুপমের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আদালত প্রতিবেদক: রাজধানীর দক্ষিণখানে ব্যবসায়ী হেলাল উদ্দীন হত্যা মামলার মূল আসামি চার্লস রুপম দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম আসামির জবানবন্দি গ্রহণ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখার (জিআর) সূত্র তথ্য জানিয়েছে।

জানা যায়,দক্ষিণখান থানায় দায়ের করা এ মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আবু সাঈদ মঙ্গলবার আসামি রুপমকে আদালতে হাজির করেন। আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা গ্রহণ করার জন্য তিনি আদালত বরাবর আবেদন করেন। এরপর বিচারক জবানবন্দি গ্রহণের পর আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত সোমবার (২২ জুন) ঢাকার ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ আসামি রুপমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত রবিবার (২১ জুন) রাতে হেলাল হত্যার মূল পরিকল্পনাকারী চার্লস রুপমকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

পুলিশ জানায়, হেলাল উদ্দীন ‘নগদ’ ও মোবাইল রিচার্জের ব্যবসা করতেন। তার কাছে সবসময় নগদ টাকা থাকতো। ওই টাকা হাতিয়ে নেওয়ার জন্য প্রতিবেশী চার্লস রুপম ও তার স্ত্রী শাহিনা বেগম মিলে তাকে খুন করে। ঘটনার দিন রুপম একটি ফটোকপি মেশিন বিক্রির কথা বলে হেলাল উদ্দীনকে তার বাসায় নেয়। এরপর চায়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে ওই রাতেই লাশ তিন টুকরো করে বস্তায় ভরে তিন জায়গায় ফেলে দেওয়া হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

হেলাল হত্যা মামলার মূল আসামি রুপমের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আপডেট টাইম : ১০:৩৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০