ঢাকা ১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বাংলাদেশিরা ১ আগস্ট থেকেই ইতালি যেতে পারবেন

নিউজ ডেস্ক: আগামী ৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ থেকে সব ধরনের ফ্লাইট ও যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল ইতালি। এবার দেশটির সরকার জানিয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। অর্থাৎ পরদিন ১ আগস্ট (শনিবার) থেকেই ইতালি যেতে পারবেন বাংলাদেশিরা।

ইতালিতে অবিস্থত বাংলাদেশি কমিউনিটির এক নেতা জানান, সংসদে দেশটির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরানজা মঙ্গলবার (১৫ জুলাই) এ তথ্য জানিয়েছিলেন।

তিনি জানান, প্রতিরোধমূলক এসব কার্যক্রমের মধ্যে গত দুই সপ্তাহের মধ্যে ১৩টি দেশে অবস্থানরত নাগরিকদের ইতালিতে প্রবেশের নিষেধাজ্ঞার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। দেশগুেলা হলো: বাংলাদেশ, আর্মেনিয়া, বাহরাইন, ব্রাজিল, বসনিয়া ও হারজেগোভিনা, চিলি, কুয়েত, উত্তর মেসিডোনিয়া, মলদোভা, ওমান, পানামা, পেরু ও ডমিনিকান রিপাবলিক।

এ বিষয়ে ইতালির বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে ইতালি সরকারের প্রতিরোধমূলক কার্যক্রম ৩১ জুলাই পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে। সংসদে এই ঘোষণা দেওয়া হয়েছে। এর অর্থ বর্ধিত নিষেধাজ্ঞার বিষয়টিও এই সময়সীমার মধ্যে পড়ে যাচ্ছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, করোনাভাইরাস সংক্রমণের তথ্যউপাত্তের ওপর ভিত্তি করে এই তালিকা সার্বক্ষণিক হালনাগাদ করা হবে। এছাড়া নন-ইউরোপীয় ও নন-শেনজেন দেশ থেকে আসা প্রতিটি ব্যক্তির জন্য ১৪ দিনের কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে।

সম্প্রতি ঢাকা থেকে রোমে যাওয়া বেশ কিছু যাত্রীর শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়। এরপর বাংলাদেশ থেকে রোমগামী ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরানজা।

তখন কাতার এয়ারওয়েজের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশটির সরকারের অনুরোধে ইতালিগামী যাত্রীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যা জুলাইয়ের ৮ তারিখ থেকে অক্টোবরের ৫ তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এ সময় বাংলাদেশে থেকে কোনো যাত্রী ইতালি যেতে পারবে না এবং কোনো ট্রানজিট ফ্লাইটেও যাত্রী ইতালি যেতে পারবে না, যারা বাংলাদেশ থেকে এসেছেন। রবার্তো স্পেরানজার নতুন ঘোষণার ফলে সেই অবস্থান থেকে সরে আসলো দেশটি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বাংলাদেশিরা ১ আগস্ট থেকেই ইতালি যেতে পারবেন

আপডেট টাইম : ০৬:৪৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০