ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

তেজগাঁও ও শেরে-বাংলা নগর থেকে মলম পার্টির ৬ সদস্য গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক : তেজগাঁও ও শেরে-বাংলা নগর থানা এলাকায় পৃথক অভিযানে অজ্ঞান ও মলম পার্টির ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে র‌্যাব-২ এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে তেজগাঁও থানার মহাখালী রেল ক্রসিংয়ের পাশে আরজত পাড়ার বটগাছের নিচে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে মো. রুবেল, মো. উজ্জল ওরফে শুকুর, মো. সাদ্দাম হোসেন, মো. জলিল, মো. রানা শেখ ও মো. বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-২ এর সিনিয়র এএসপি মো. জাহিদ আহসান গণ্যমাধ্যমকে বলেন, তাদের প্রধান টার্গেট দূর-দূরান্তের যাত্রীরা। যাত্রীর সঙ্গে বাস, রিকশা, ভ্যানে চলাচলের সময় সাধারণ যাত্রীর পাশাপাশি যাত্রী হিসেবে উঠে বসে। পরে সুযোগমতো জয়গায় মলম বা আচার এবং তরল কেমিক্যাল দিয়ে তাদের অজ্ঞান করে। এভাবে টাকা-পয়সা, মোবাইল, অলঙ্কার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। বর্তমানে ঈদের সময়কে কেন্দ্র করে এ চক্রটি রাজধানীর বিভিন্ন এলাকায় সক্রিয় হয়ে উঠছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

তেজগাঁও ও শেরে-বাংলা নগর থেকে মলম পার্টির ৬ সদস্য গ্রেপ্তার

আপডেট টাইম : ০৭:৫১:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০