ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

করোনায় আক্রান্ত লোকসংগীতশিল্পী শারদা সিনহা

বিনোদন ডেস্ক: ভারতের বরেণ‌্য লোকসংগীতশিল্পী শারদা সিনহা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। (২১ আগস্ট) তার কোভিড-১৯ পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে। এই শিল্পী তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এই তথ‌্য জানান।

৬৮ বছর বয়েসি শারদা সিনহা আফসোস করে বলেন—আপনারা শুনে খুব দুঃখ পাবেন যে, আমি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছি। মনে হচ্ছে কোভিড-১৯ আমার কাছে হেঁটে হেঁটে এসেছে। কারণ বাড়ির বাইরের মানুষের সঙ্গে আমার অনেক দিন ধরে যোগাযোগ নেই। তারপরও যথেষ্ট সুরক্ষা নিয়ে বাসায় ছিলাম, তবু করোনাভাইরাস আমার দরজায় হাজির হলো।

আশির দশকে শারদা সিনহা মৈথিলী, ভোজপুরী এবং মগহী ভাষার লোকগান গেয়ে সমাদৃত হন। লোকগীতির বাইরে মৈথিলী কবি বিদ্যাপতির গান অ‌্যালবাম আকারে প্রকাশ করেন। এর নাম ‘শ্রদ্ধাঞ্জলি’। তখন ভোজপুরী গানগুলো ভারতের বিহার এবং উত্তর প্রদেশে শ্রোতাপ্রিয়তা পেয়েছিল। শুধু তাই নয়, ওই সময়ে একটি গান রেকর্ডিংয়ের জন‌্য তিনি ৫০ হাজার রুপি পারিশ্রমিক নিয়েছেন।

বলিউডের ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হাম আপকে হ‌্যায় কৌন’, ‘গ্যাংস অব ওয়াসেপুর’ সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই’ নামে বলিউড সিনেমায় অভিনয়ও করেছেন। কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৮ সালে এই শিল্পী ভারতের অন‌্যতম সম্মানজনক পুরস্কার পদ্মশ্রী পেয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

করোনায় আক্রান্ত লোকসংগীতশিল্পী শারদা সিনহা

আপডেট টাইম : ১২:১৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০