ঢাকা ০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

চট্টগ্রাম ওয়াসার এমডির বিরুদ্ধে ব্যবস্থা জানতে চান হাইকোর্ট

আদালত প্রতিবেদক: বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফয়জুল্লাহর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী এক মাসের মধ্যে দুর্নীতি দমন কমিশনকে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

একটি রিট আবেদনের শুনানি নিয়ে বুধবার (২৩ সেপ্টেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

একই সঙ্গে রিট আবেদনটি শুনানির জন্য এক মাস মুলতবি রেখেছেন আদালত। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইকরাম উদ্দিন চৌধুরী।

এর আগে গত ১১ সেপ্টেম্বর চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফয়জুল্লাহ, বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রামের বিভাগীয় পরিচালকের কার্যালয়ে অভিযোগ দেন। চট্টগ্রাম ওয়াসার গ্রাহক মো. হাসান আলী এ অভিযোগ করেন। পরে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফয়জুল্লাহর বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ায় ২০ সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেন মো. হাসান আলী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

চট্টগ্রাম ওয়াসার এমডির বিরুদ্ধে ব্যবস্থা জানতে চান হাইকোর্ট

আপডেট টাইম : ০৬:৩২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০