ঢাকা ১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

কড়াইল বস্তিতে শিশু মিম হত্যা মামলায় ভাইয়ের দোষ স্বীকার

আদালত প্রতিবেদক: রাজধানীর কড়াইল বস্তিতে শিশু মিম (৪) হত্যা মামলায় বড় ভাই আল আমিন (১৪) দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই দেলোয়ার হোসেন আল আমিনকে আদালতে হাজির করেন। আল আমিন স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিল্লাত হোসেন তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে গাজীপুরে টঙ্গীতে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।

শিশু মিম হত্যায় জড়িত অভিযোগে মিমের বড় ভাই আল আমিনকে বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে কড়াইল বস্তি থেকে গ্রেপ্তার করে র‌্যাব। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিন হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। সে বলেছেন, বাবা-মায়ের ভালোবাসায় ভাগ বসানোই ছিল মিমের অপরাধ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

কড়াইল বস্তিতে শিশু মিম হত্যা মামলায় ভাইয়ের দোষ স্বীকার

আপডেট টাইম : ১২:০৯:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০