ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আ/সা/মি গ্রে/ফ/তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে পোশাক শ্রমিকদের দ্রুত সর্বজনীন পেনশনে আনার আহ্বান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ২১তম ওয়াজ মাহফিল ত্রিশালে কৃতি শিক্ষার্থীদের মিলনমেলা, সংবর্ধনা পেলেন ২১৪ জিপিএ-৫ প্রাপ্ত শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা নাটোরে মাধনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা

বড়দিনে হুমকি নেই, তারপরেও চার স্তরের নিরাপত্তা

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে নিরাপত্তার কোনো হুমকি নেই।  তারপরেও রাজধানীর গির্জাগুলোতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় কাকরাইলের সেন্ট মেরীস ক্যাথেড্রাল চার্চের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনে গিয়ে একথা জানান তিনি।

বড়দিনে নিরাপত্তা সংক্রান্ত কোনো হুমকি নেই জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, উগ্রবাদীদের কেন্দ্রীয় অর্গানাইজেশন থেকে অন্য ধর্মাবলম্বীদের অনুষ্ঠানের আগে স্থানীয়ভাবে আক্রমণের আহ্বান জানায়। এ ধরনের আহ্বান আগেও জানিয়েছে, এবারও জানিয়েছে। এ ধরনের প্রচারণা তারা চালিয়ে থাকে। তাদের আহ্বানে সাড়া দিয়ে দেশে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে এমন কোনো তথ্য নেই।

রাজধানীতে ৬৬টি গির্জায় এবার বড়দিনের উৎসব আয়োজন করা হয়েছে। গির্জাগুলোতে আমরা চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি।

তিনি বলেন, প্রতিটি গির্জার গেটে আমাদের ইউনিফর্ম পুলিশ আছে। পর্যাপ্ত সিসিটিভি লাগানো হয়েছে। প্রতিটি গির্জার আশপাশে ডিএমপির সাদা পোশাকে লোকজন নিয়োজিত থাকবে। এছাড়া সিটিএসবি সদস্যরাও নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন। এছাড়া শহরের বিভিন্ন সড়কে পেট্রোলিং টিম থাকবে।

কাকরাইলের সেন্ট মেরীস ক্যাথেড্রাল চার্চের পুরোহিত ফাদার বিমল ফ্রান্সিস গোমেজ বলেন, নিরাপত্তায় আমরা সন্তুষ্ট। করোনা পরিস্থিতির কারণে অনুষ্ঠান আয়োজনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। বাইরের আলোকসজ্জা করা হয়নি। প্রার্থনায় জোর দেওয়া হচ্ছে। দেশ ও বিশ্বের মানুষদের করোনার মতো মহামারি থেকে সুস্থ রাখার জন্য বিশেষ প্রার্থনা করা হবে।

তিনি বলেন, প্রার্থনার জন্য আসার ব্যাপারে আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী

বড়দিনে হুমকি নেই, তারপরেও চার স্তরের নিরাপত্তা

আপডেট টাইম : ০৯:০০:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০